সইফের উপর আদৌ হামলা? এবার সন্দেহ প্রকাশ মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রীর

যখন সইফ আলি খান হাসপাতাল থেকে বেরিয়ে আসেন, তাঁকে দেখে আমার মনে হয়েছিল, তাঁকে সত্যি ছুরিকাঘাত করা হয়েছিল নাকি তিনি অভিনয় করছেন? তিনি নাচতে নাচতে বাড়ি ঢুকেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবসেনা নেতা সঞ্জয় নিরূপমের পর এবার সইফ আলি খানের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতেশ রানে। গত মঙ্গলবার লীলাবতী হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন অভিনেতা সইফ আলি খান। গত ১৬ জানুয়ারী হামলার ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সইফ আলি খানকে। চোরের সঙ্গে ধস্তাধস্তিতে অভিনেতাকে ছুরির ছয়কোপ মেরে পালায় দুষ্কৃতী। অভিনেতা গুরুতর জখম হন। হাসপাতালে ৫ ঘন্টা অস্ত্রোপচারের পর তাঁর পিঠে বিঁধে থাকা ২.৫ ইঞ্চি ছুরির টুকরো বের করা হয়। ৫ দিন হাসপাতালে থাকার পর অভিনেতা গত মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন।

কঠোর নিরাপত্তায় মুড়েছিলেন অভিনেতা। সইফের বাড়ি ফেরার একাধিক ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখেই সকলের মনে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে! কারণ সুঠাম শরীরে অভিনেতা নিজেই হেঁটে বাড়িতে ঢুকেছেন। তাঁকে দেখে মনেই হচ্ছিল না যে, তিনি ৫ দিন আগে ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন। তবে তাঁর হাতে ব্যান্ডেজ ছিলেন। অভিনেতার এই ভিডিও ভাইরাল হতেই একাধিক বিতর্ক উঠেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) শিবসেনা নেতা সঞ্জয় নিরূপম একটি সংবাদ সাক্ষাৎকারে সইফকে নিয়ে বলেছিলেন, ‘নাচতে নাচতে বাড়ি ঢুকেছেন সইফ, মাত্র ৫ দিন এতটা ফিট হলেন কি করে তিনি?’ শুধু সঞ্জয় নিরূপম নয়, মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানেও পুনের একটি সমাবেশে একই প্রশ্ন তুলেছেন। 

নীতেশ রানে বলেন, “দেখুন মুম্বইয়ে বাংলাদেশিরা কী করছে! তাঁরা সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়েছে। আগে তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত, কিন্তু এখন তারা বাড়িতে ঢুকতে শুরু করেছে। হয়তো ওই বাংলাদেশি ব্যক্তি সইফকে নিয়ে যেতে এসেছিল। সেটা বরং ভালই হয়, আবর্জনাদের ওরা নিয়ে যাক।” সুতরাং সইফকে ‘আবর্জনা’ বলতেও দ্বিধা করেননি মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতেশ। যদিও তাঁর এই বক্তব্যকে ঘিরে বিতর্ক চরমে উঠেছে। এছাড়াও এদিন ছুরিকাঘাতের পরে সইফ আলি খানের দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়েও সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “যখন সইফ আলি খান হাসপাতাল থেকে বেরিয়ে আসেন, তাঁকে দেখে আমার মনে হয়েছিল, তাঁকে সত্যি ছুরিকাঘাত করা হয়েছিল নাকি তিনি অভিনয় করছেন? তিনি নাচতে নাচতে বাড়ি ঢুকেছেন। যখনই শাহরুখ খান বা সইফ আলি খানের মতো কোনও মুসলিম সম্প্রদায়ের অভিনেতা আহত হন, তখন সবাই এটি নিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু যখন সুশান্ত সিং রাজপুতের মতো একজন হিন্দু অভিনেতাকে নির্যাতন করা হয়, তখন কেউ কিছু বলতে এগিয়ে আসে না। কেন?” নীতিশ রানের এই বক্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে রবিবার সইফ আলি খানের উপর হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা যায়, শরিফুল ইসলাম শেহজাদ নামে অভিযুক্ত বিজয় দাস নামে মুম্বইয়ে বসবাস করছিল।আদতে সে বাংলাদেশি নাগরিক। তাঁর কাছে কোনও ভারতীয় তথ্য নেই। এদিকে সইফ এবং সইফের পরিবারকে কড়া নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের