‘৪০ থেকে ৪০০ পার রসুন’, দিল্লির বাজারে সবজির দাম শুনে চোখ কপালে রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ৷ বাজারে গেলেই পকেট খালি হচ্ছে মধ্যবিত্তদের। কবে কমবে দাম তা এখন জানা যায়নি। এই আবহে বাজার পরিদর্শনে গেলেন কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এরপরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ ক্রমবর্ধমান মূদ্রাস্ফীতিতে  সাধারণ মানুষের পকেটে টান পড়ছে ।‘

সেইসঙ্গে রাহুল আরও জানিয়েছেন,’ একসময় রসুনের দাম ছিল ৪০ টাকা, এখন তা ৪০০ টাকা হয়ে গেছে। এই মুদ্রাস্ফীতি দেখেও সরকার কুম্ভকারণের মতো ঘুমিয়ে আছে।‘ শুধু তাই নয় এদিন কংগ্রেস নেতা  এক্স হ্যান্ডেলে বাজার পরিদর্শনের  একটি ভিডিও পোস্ট করেছেন।

 সেখানে দেখা গিয়েছে, রাহুল  একটি বাজারে গিয়ে  সবজি বিক্রেতার কাছ থেকে বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করছেন। এক মহিলা কংগ্রেস নেতাকে  বলছেন , একসময় যে শালগম পাওয়া যেত প্রতি কেজি ৩০-৪০ টাকা এখন তা পাওয়া যাচ্ছে ৬০ টাকায়। মটর প্রতি কেজি ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। মহিলাদের কাছ থেকে মাত্রাতিরিক্ত সবজির দাম শুনে রাহুল বলেন,প্রতি বছরই মূল্যস্ফীতি বাড়ছে। এতে আপনাদের  ওপর চাপ বাড়বে। জিএসটি-র কারণে মূল্যস্ফীতি বেড়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। একথায় বলা  যায়, প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির জেরে বেশ উদ্বিগ্ন কংগ্রেস নেতা ।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর