ফের পতন, বিশ্ব সেরা ধনীর তালিকায় ৮ নম্বরে নেমে গেলেন গৌতম আদানি

নতুন করে ৯ দশমিক ৬ বিলিয়ন ডলারের সম্পত্তি খুঁইয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের বিনিয়োগকারীদের আস্থা অর্জনে রবিবার দেশপ্রেমের তাস খেলেছিল গৌতম আদানির মাকিকানাধীন আদানি গোষ্ঠী। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যর্থ জালিয়াতিতে অভিযুক্ত শিল্প সংস্থাটি। সোমবার সকালে শেয়ারবাজার খুলতেই পড়তে থাকে আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার। আর তার ফলে সম্পদের নিরিখে বিশ্বের ধনী তালিকায় ফের পতনের সম্মুখীন গৌতম আদানি। সাত নম্বর থেকে আট নম্বরে নেমে গিয়েছেন। তাঁর সম্পত্তি কমে দাঁড়িয়েছে ৮৭ দশমিক ১ বিলিয়ন ডলারে।  

গত ২৪ জানুয়ারি মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশের পরেই গৌতম আদানির শিল্প সাম্রাজ্যের ভিত টলে যায়। কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি হারিয়ে বিশ্বের সেরা ধনী তালিকায় তিন নম্বর থেকে সাত নম্বরে নেমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বন্ধু। শেয়ারবাজারে ধস রুখতে রবিবার রাতেই হিন্ডেনবার্গকে পাঠানো এক পেল্লাই সাইজের চিঠিতে আদানি গোষ্ঠী অভিযোগ করেছিল, ‘সংস্থার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। ওই রিপোর্ট শুধু আদানি গোষ্ঠীর উপরেই আক্রমণ নয়, ভারতের অখণ্ডতা, উন্নয়নের উপরেও আক্রমণ।’

কিন্তু ওই দেশপ্রেমের তাসে লাভ হয়নি। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘ফোর্বস’ ম্যাগাজিন জানিয়েছে, আরও ৯ দশমিক ৬ বিলিয়ন ডলারের সম্পত্তি খুঁইয়েছেন গৌতম আদানি। তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। নতুন করে ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার সম্পত্তি কমায় বিশ্বের সেরা ধনী তালিকায় আরও এক ধাপ নেমে গিয়েছেন তিনি। যেভাবে সম্পত্তি কমতে চলেছে আদানির তাতে যে কোনও মুহুর্তে সেরা দশের তালিকা থেকে ছিটকে যেতে পারেন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।  

নবদ্বীপে জামাইষষ্ঠীর বিকেলে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার