‘পুলিশের মধ্যেই চর আছে, কিছু করতে পারবেন না’, তৃতীয় হুমকি গম্ভীরকে

যখন তদন্তের কাজ অনেকটাই এগিয়েছিল তখনই তৃতীয় হুমকি ইমেল পেলেন গৌতম গম্ভীর। 

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর সম্প্রতি ইমেল মারফত একের পর এক হুমকি পাচ্ছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উত্তাল সারা দেশ। কে বা কারা গম্ভীরকে এই হুমকি ইমেল পাঠাচ্ছে সেটা খুঁজে বের করতে ইতিমধ্যেই দিনভর তদন্ত চালাচ্ছেন পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। গম্ভীরের আশঙ্কা তাঁকে একের পর এক হুমকি দিচ্ছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আইএস। এমনকি ওই ইমেল গুলির আই পি অ্যাড্রেস ট্রেস করে দেখা গিয়েছিল যে মেলগুলি পাকিস্তান থেকেই পাঠানো হয়েছে। এইভাবে যখন তদন্তের কাজ অনেকটাই এগিয়েছিল তখনই তৃতীয় হুমকি ইমেল পেলেন গৌতম গম্ভীর। 

জানা যাচ্ছে, সম্প্রতি তৃতীয়বার ইমেল করে হুমকি দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। যে ইমেল আইডি থেকে বার্তাটি এসেছে তা হল isiskashmir@yahoo.com। এই ইমেলে লেখা রয়েছে, ‘দিল্লি পুলিশ এবং আইপিএস শ্বেতা কিছুই করতে পারবেন না। আমাদের গুপ্তচররা পুলিশের মধ্যেও রয়েছে এবং তাঁরাই আমাদের আপনার সম্পর্কে যাবতীয় তথ্য দিচ্ছে।’

উল্লেখ্য, এই হুমকি ইমেলে যে মহিলা পুলিশ অফিসারের উল্লেখ রয়েছে তিনি কেন্দ্রীয় জেলা অঞ্চলের ডিসিপি। তিনিই গৌতম গম্ভীরের এই হুমকির বিষয়টি নিয়ে তদন্ত করছেন। জঙ্গিরা ওই হুমকি ইমেলে তাঁর নাম উল্লেখ করেছে এটা বোঝানোর জন্য যে পুলিশের তদন্তের ওপরও তাদের নজর রয়েছে। যদিও গম্ভীরের ওপর যে নজর রাখা হচ্ছে তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছিল। বিষয়টি বোঝাতে দ্বিতীয় হুমকি ইমেল পাঠানোর সময় গৌতম গম্ভীরের বাড়ির সামনের এলাকার একটি ভিডিও পাঠিয়ে বার্তা দেওয়া হয়েছিল, ‘আমরা আপনার ওপর নজর রাখছি।’  

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির