২৫ বছরের যাত্রা শেষে বিজেপি ছাড়লেন গৌতমী তাদিমাল্লা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ বছরের যাত্রা শেষ। বিজেপি ছাড়লেন  অভিনেত্রী তথা রাজনীতিবিদ গৌতমী তাদিমাল্লা।  দলের বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় দল ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। তাঁর অভিযোগ, দলের কিছু নেতৃত্বে এমন একজনকে সহায়তা করছে যে তাঁর সঙ্গে ‘প্রতারণা’ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আজ আমি আমার জীবনের একটি অকল্পনীয় সংকটের মুখে এসে দাঁড়িয়েছি।  দেখতে পাচ্ছি আমার জন্য শুধু দল ও নেতাদের কাছ থেকে কোনো সমর্থন নেই। তবে আমি জানতে পেরেছি  তাঁদের মধ্যে বেশ কয়েকজন সক্রিয়ভাবে এমন এক ব্যক্তিকে সাহায্য ও সমর্থন করছেন, যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার জীবনের সঞ্চয় নিয়ে প্রতারণা করেছে।”

তাদিমাল্লা বলেছেন যে কিছু দলের নেতা সি আলগাপ্পান তাঁর সম্পত্তি, অর্থ এবং নথিপত্র  নিয়ে প্রতারণা করেছেন। তাঁকেই সাহায্য করা হচ্ছে বলে অভিযোগ। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির তামিলনাড়ুর প্রধান কে আন্নামালাইকে  ট্যাগ করেছেন তাঁর পোস্টে।  

তিনি পোস্টে আরও লিখেছেন, “মিঃ আলগাপ্পান প্রায় ২০ বছর আগে আমার কাছে এসেছিলেন।  তিনি আমার দুর্বলতা দেখে এসেছিলেন। কারণ আমি কেবল একজন অনাথ ছিলাম না। আমি বাবা-মা দুজনকেই হারিয়েছিলাম। পাশাপাশি আমি একজন সিঙ্গেল মাদার। তিনি নিজেকে এবং তাঁর পরিবারকে যত্নশীল অভিভাবক হিসেবে আমার জীবনে অন্তর্ভুক্ত করেছিলেন। আমি তাঁকে আমার বেশ কয়েকটি জমির নথিপত্র-দলিল দিয়েছিলাম। পরে জানতে পারি সে আমার সঙ্গে প্রতারণা করেছন। আমি একজন একাকি মহিলা এবং সিঙ্গেল মাদার হিসেবে ন্যায়বিচারের জন্য লড়াই করছি। ২৫ বছরের যাত্রা আজ এক উপসংহারে পরিণত হয়েছে”।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার