পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: খাকি উর্দিধারী রক্ষকদের অমানবিকতার সাক্ষী থাকল গাজিয়াবাদ। পুলিশি বুথের সামনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থাকা এক যুবক ‘বাঁচাও-বাঁচাও’ বলে ৪০ মিনিট ধরে আর্ত চি‍ৎকার করেছিলেন। কিন্তু সাহায্যে এগিয়ে আসার পরে দরজা বন্ধ করে দিয়েছিলেন মহিলা পুলিশ কর্মীরা। আর ওই চরম উদাসীনতার  কারণে প্রচণ্ড রক্তক্ষরণে প্রাণ হারাল ২২ বছর বয়সী যুবক।

মৃত যুবকের মা জানিয়েছেন, ‘গত রবিবার (১২ জুলাই) ভাড়া নিয়ে এক অটোরিকশা চালকের সঙ্গে বচসা হয় পেশায় মেকানিক ২২ বছরের রাজ কুমারের। ২০ টাকা বাড়তি ভাড়া চেয়েছিলেন ওই অটোচালক। তা দিতে রাজি হয়নি রাজকুমার। এর পর বিষয়টির মীমাংসা করতে মধুবন বাপুধামের ‘পিঙ্ক বুথ’-এ (মহিলা পুলিশ পরিচালিত সহায়তা কেন্দ্র) পৌঁছান রাজকুমার ও অটোচালক। পিঙ্ক বুথের কাঁচের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। জোরে আঘাত করলে কাঁচ ভেঙে রাজকুমারের হাতে ঢুকে যায়। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। গোটা শরীর রক্তে ভেসে যায়। সাহায্যের জন্য বার বার পিঙ্ক বুথের মহিলা কর্মীদের কাছে সাহায্য চেয়েছিলেন রাজকুমার। কিন্তু সেই আর্তিতে সাড়া দেননি মহিলা পুলিশ কর্মীরা। কিছুক্ষণ বাদেই মৃত্যুর কোলে পাড়ি জমান রক্তাক্ত রাজকুমার।’

যদিও মৃতের মায়ের অভিযোগ মানতে রাজি হননি গাজিয়াবাদ পুলিশের সহকারী পুলিশ কমিশনার উপাসনা পাণ্ডে। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মৃত রাজকুমার ও অটোচালক-উভয়েই মদ্যপ অবস্থায় ছিলেন।ভাড়া নিয়ে তাঁদের মধ্যে বিবাদ হয় এবং এরপর তাঁরা পিঙ্ক বুথে গিয়ে পৌঁছান। মদ্যপ অবস্থায় রাজকুমার পিঙ্ক বুথের গেটে সজোরে আঘাত করলে কাঁচ ভেঙে যায় এবং তাঁর হাত মারাত্মকভাবে জখম হয়। আহত অবস্থায় রাজকুমারকে উদ্ধার করে  চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘রাজকুমার বার বার পিঙ্ক বুথের ভিতরে থাকা মহিলা পুলিশ কর্মীদের কাছে সাহায্যের আর্জি জানিয়েও সাড়া পাননি। বরং পুলিশ কর্মীরা নিজেদের দরজা বন্ধ করে বসেছিলেন। তখন স্থানীয় এক দোকানদার পুলিশের হেল্পলাইনে ফোন করেন। খানিকবাদে মোটরসাইকেলে চেপে দুজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। রক্তাক্ত রাজকুমারকে নিয়ে যাওয়ার জন্য কোনও অটোরিকশাকে দাঁড় করাতে পারেননি দুজনে। প্রায় আধ ঘন্টা বাদে একটি অ্যাম্বুলেন্স আসে। তাতে চাপিয়ে আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া