নেশার টাকা না দেওয়ায় বাবা-মা-ঠাকুমাকে ছুরিকাঘাত, হাড়হিম করে দেওয়া ঘটনা মহারাষ্ট্রে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রে গ্লু অ্যাডিকশন অর্থাৎ আঠা আসক্তির একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। মাদকাসক্তির খরচ মেটাতে সন্তানকে টাকা দিতে চাননি বাবা মা। রাগে বাবা-মা এবং ঠাকুমার ওপরেই ছুরি দিয়ে আক্রমণ করল ছেলে। বীড জেলার পারলি শহরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম আরবাজ রমজান কুরেশির। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। সর্বোপরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বর্তমান প্রজন্ম কোন অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আরবাজের ঠাকুমা জুবেদা কুরেশি ঘটনাস্থলেই মারা যান। তার বাবা-মা আম্বাজোগাইয়ের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। বলে জানা গিয়েছে। অভিযুক্ত আরবাজ পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা চেয়েছিল নেশা করার জন্য। কিন্তু বাবা, মা, ঠাকুমা কেউই সেই টাকা দিতে চাননি। টাকা চেয়ে প্রত্যাখ্যাত হয়ে এরপর নেশাগ্রস্ত অবস্থাতেই আরবাজ হিংসার আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যে বাবা-মা এবং ঠাকুমাকে ছুরিকাঘাত করে সে। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। আরবাজের বাবা মা’কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে দুজনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ইতিমধ্যেই পুলিশ আরবাজ রমজান কুরেশিকে হেফাজতে নিয়েছে। গ্লু অ্যাডিকশন বা আঠা আসক্তি সমাজের এক বড় সমস্যা। বর্তমান যুবসমাজের বহু ছেলে মেয়ে এই নেশায় আসক্ত। অনেক সময় প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও অনেকে এই নেশায় আসক্ত হয়। আঠালো এবং রঙ পাতলা করার জন্য ব্যবহৃত টলিন নামক বিষাক্ত রাসায়নিক মস্তিষ্কের কোষে দ্রবীভূত হয় এবং হ্যালুসিনেশন সৃষ্টি করে। এটি শ্রবণশক্তি হ্রাস, কিডনি, লিভারের ক্ষতি এবং এমনকি স্নায়বিক ব্যাধির কারণ হতে পারে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার