চরম আর্থিক সঙ্কটে দু’দিন বন্ধ থাকছে গো ফার্স্টের উড়ান পরিষেবা

ইতিমধ্যে সংস্থার পরিস্থিতির কথা সরকারকে জানিয়েছে গো ফার্স্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম আর্থিক সঙ্কটের কারণে বুধ ও বৃহস্পতিবার গো ফার্স্ট (Go First) এয়ারলাইন সংস্থা নিজেদের উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, সংশ্লিষ্ট সূত্র মারফত এই সংবাদ জানা গিয়েছে।

ওয়াদিয়া গ্রুপের (Wadia Group) মালিকানাধীন সংস্থাটি ২৮ বিমান বসিয়ে দিয়েছে। যা মোট সংখ্যার নিরিখে অর্ধেকের বেশি। আমেরিকা ভিত্তিক প্র্যাট অ্যান্ড হুইটনির (Pratt & Whitney) ইঞ্জিন না পাওয়ায় এই সিদ্ধান্ত।

ইতিমধ্যে বেশ কয়েকজন যাত্রী যারা গো ফার্স্ট এর বিমান বুক করেছিলেন, তাদের মধ্যে কয়েকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যে তাঁরা ‘অপারেশনাল সমস্যার’ কারণে ফ্লাইট বাতিলের বিষয়ে একটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি মেল পেয়েছেন। ইতিমধ্যে সংস্থার পরিস্থিতির কথা সরকারকে জানিয়েছে গো ফার্স্ট। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন সংস্থা (DGCA)-রমহাপরিচালকের কাছে একটি প্রতিবেদন পাঠাবে সংস্থাটি। গো ফার্স্ট এর ৫ হাজারের বেশি কর্মী রয়েছে। নিজেদের ওয়েবসাইটে এয়ারলাইন সংস্থাটি বলেছে তাদের ৫৯টি বিমান রয়েছে। যার মধ্যে ৫৪টি এ৩২০ এনইও (A320 NEO) এবং পাঁচটি এ৩২০ সিইও (A320 CEO)।

প্রসঙ্গত সম্প্রতি ডিজিসিএ (DGCA)-এর শো কজের মুখে পড়েছিল গো ফার্স্ট। অভিযোগ ছিল, বেঙ্গালুরু বিমানবন্দরে ৫৫ জন যাত্রী রেখেই বিমানটি উড়ে যায়। যাত্রীদের ফেলেই দিল্লির দিকে রওনা দিয়েছিল গো ফার্স্ট বিমানটি।

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!