এই মুহূর্তে

বিধ্বংসী আগুন কেড়েছিল ২৫ নিরীহের প্রাণ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল গোয়ার নৈশক্লাব

নিজস্ব প্রতিনিধি, পানাজি: তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল গোয়ার বিজেপি সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গুঁড়িয়ে দেওয়া হল ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণ কেড়ে নেওয়া অরপেরার নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন।’ পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লুথরা ভাইদের মালিকানাধীন একটি বিচ শ্যাক (Beach shack) ভেঙে ফেলা হচ্ছে।

গত শনিবার রাতে উত্তর গোয়ার বাগা বিচ সংলগ্ন আরপোরা নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আয়োজন করা হয়েছিল বেলি ডান্সের। মধ্যরাত পেরিয়ে চলছিল সেই ‘এনজয়মেন্ট’। সাউন্ড বক্সে গমগম করছিল ‘শোলে’র  সেই বিখ্যাত গান ‘মেহবুবা… মেহবুবা…’। হঠাৎই ছন্দপতন। ফায়ার গান থেকে ডান্স ফ্লোরের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষেই শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় পুরো নৈশক্লাব। পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের। এর মধ্যে চারজন পর্যটক, ১৪ জন ক্লাবেরই কর্মী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ক্লাবটি চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার সহ তিনজনকে। আটক স্থানীয় পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও লাইসেন্স না থাকা সত্ত্বেও এতদিন কেন নাইট ক্লাবটির বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

২৫ জনের মৃত্যুর ঘটনায় নৈশক্লাবের দুই কর্ণধার সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে গত রবিবার (৭ ডিসেম্বর) লুক আউট নোটিশ জারি করে গোয়া পুলিশ। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে ওই নোটিশ পৌঁছে দিতে গিয়েই বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়া পুলিশের আধিকারিকরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ‘রবিবার ভোরেই ইন্ডিগোর বিমানে ফুকেটের উদ্দেশে রওনা দিয়ে গিয়েছেন দুজনে।’ ভয়াবহ দুর্ঘটনার তিন ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চম্পট দেওয়া লুথরা ভাইদের অবৈধ নৈশক্লাবটি ভেঙে ফেলা হবে বলে এদিন সকালেই জানিয়েছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় বুলডোজার অ্যাকশন। যদিও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন সক্রিয়তাকে সস্তা দরের নাটক আখ্যা দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

সুপ্রিম কোর্টে ধাক্কা আইপ্যাক কর্তার, ফোন দেখার অনুমতি পেল ইডি

মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ