মলদ্বারে ২৪ ক্যারেট সোনা! তামিলনাড়ুর বিমানবন্দর থেকে গ্রেফতার যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমানের চড়ে সোনা পাচার করতে গিয়ে ফের ধরা পড়ল যাত্রী। উদ্ধার  হয়েছে মোট ৯৭৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা। যার মূল্য ৭০.৫৮ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দরে।  এয়ার ইন্টেলিজেন্স ইউনিটে (এআইইউ) হাতে গ্রেফতার হয়েছে ওই যাত্রী ।

বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, ওই যাত্রীর মলদ্বারের মধ্যে লুকিয়ে ছিল ২৪ ক্যারেট সোনা। ওই যাত্রী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে দুবাই থেকে ত্রিচি যাচ্ছিলেন। তখনই তাঁকে গ্রেফতার করে বিমানবন্দরের কর্তৃপক্ষ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। ওই যাত্রী সোনা নিয়ে কোথায় পাঠাচ্ছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে এই ঘটনা প্রথম নয় এরআগে চলতি বছর মার্চ মাসে তিরুচিরাপল্লি বিমানবন্দরে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪১০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করে। যার মূল্য ২৬.৬২ লক্ষ টাকা।

উল্লেখ্য, বিমানে করে সোনা বা হিরে পাচারের ঘটনা প্রায়শই হচ্ছে। গত ২৩ এপ্রিল মুম্বই বিমানবন্দরে এক ভারতীয় পর্যটকের স্যুটকেসের ভিতরে নুডলসের প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের সোনা এবং হীরা । উদ্ধার হয়েছিল ৪.৪৪ কোটি টাকা মূল্যের ৬.৮ কেজি সোনা অন্যদিকে ২.০২ কোটি টাকার হীরা। এই ঘটনার পর ওই যাত্রী সহ চারজনকে গ্রেফতার করেছে বিমানবন্দরের আধিকারিকরা। এই ঘটনার পর চলতি সপ্তাহে ফের বিমান যাত্রীর কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার মূল্যে সোনা।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের