দলীয় কার্যালয়ে মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা, বিতর্ক এড়াতে বিজেপি সভাপতিকে বহিষ্কার

দলীয় কার্যালয়ের মহিলার সঙ্গে খারাপ ব্যবহার! ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বিজেপি সভাপতিকে দল থেকে বহিষ্কার করল BJP

Share:

নিজস্ব প্রতিনিধি: দলীয় কার্যালয়ের মহিলার সঙ্গে খারাপ ব্যবহার! ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বিজেপি সভাপতিকে দল থেকে বহিষ্কার করল BJP। জানা গিয়েছে, দলীয় কার্যালয়ের মধ্যেই একজন মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে গোন্ডা জেলার বিজেপি সভাপতি অমর কিশোর কাশ্যপকে। সেই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক আলোড়নের পড়ে যায়। বিষয়টি নিয়ে জবাব চাইতে অমর কিশোর কাশ্যপকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সময়মতো উত্তর না পাওয়ার পর অবশেষে কাশ্যপের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিল দল। জানা গিয়েছে, উত্তর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর নির্দেশে অমর কিশোর কাশ্যপের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজ্য সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা অমর কিশোর কাশ্যপকে বহিষ্কার সম্পর্কিত চিঠি ধরিয়েছেন। দলের তরফে জারি করা বহিষ্কারের চিঠিতে লেখা আছে, ‘রাজ্য দফতরে ভিডিও সম্পর্কিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু আপনার পাঠানো ব্যাখ্যা সন্তোষজনক নয়। আপনার কাজটি চরম শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়ে। অতএব, অনেক আলোচনার পর, রাজ্য সভাপতির নির্দেশে, আপনাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হল।’ উল্লেখ্য, গত ১২ মে সোশ্যাল মিডিয়ায় অমর কিশোর কাশ্যপ ওরফে বাম্বামের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে তাঁকে দলীয় কার্যালয়ের ভিতরেই একজন মহিলা কর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। যা দলীয় কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আলোচনার বিষয় হয়ে ওঠে বিজেপি নেতার কর্মকাণ্ড।

বিরোধীরা একেবারে ছেকে ধরেন। অবশেষে বেকায়দায় পড়ে দল থেকে বহিষ্কার করল সভাপতিকে। তবে ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে, অমর কিশোর কাশ্যপ যুক্তি দেখিয়েছেন যে, মহিলাটি একজন বিজেপি কর্মী। তিনি ঘটনার দিন দলীয় কার্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন। যদি তিনি তাঁকে উঠিয়ে না বসাতেন তাহলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে বাঁচানোর জন্য তাঁকে ধরে রাখতে হয়েছিল। যদি কাউকে সমর্থন করা ভুল হয়, তাহলে আমি ভুল করেছি। আমি অশ্লীল কিছুই করিনি।’

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের