যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের, ৫ বছর নয়, এক বছর চাকরিতে মিলবে গ্র্যাচুইটির সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: অসংগঠিত ক্ষেত্র সহ বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য শ্রম আইনে চারটি নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রের শ্রম মন্ত্রক। আজ শুক্রবার (২১ নভেম্বর) থেকেই দেশে চালু হয়েছে চার নয়া বিধি। তার মধ্যে উল্লেখযোগ্য হল, আর ৫ বছর নয়, এক বছর চাকরি করলেও মিলবে গ্রাচ্যুইটির সুবিধা। এর ফলে যে সমস্ত ক্ষেত্রের কর্মচারিরা ঘন ঘন সংস্থা বদলান তাদের জীবনে আমুল বদল ঘটবে।

গ্র্যাচুইটি হল চাকরিজীবীদের অবসরকালীন সঞ্চয়, যা দীর্ঘ সময় ধরে চাকরি করার পর অর্জিত হয়। এত দিন নিয়ম ছিল, কেউ যদি কমপক্ষে পাঁচ বছর একটানা কাজ করেন, তাহলে গ্র্যাচুইটির অধিকারী হন। মূলত দশ কিংবা দশের বেশি কর্মী যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থা বা প্রতিষ্ঠানকে গ্র্যাচুইটি আইনের অধীনে রেজিস্টার হতে হয়। তবে, যদি কোনও সংস্থায় দশের কম বা ঠিক দশজন কর্মচারি থাকেন এবং সংস্থাটি গ্র্যাচুইটি আইনের অধীনে রেজিস্টার না থাকে, তাহলে কর্মচারিরা গ্র্যাচুইটি আইনের আওতাভুক্ত নয়। এই পরিস্থিতিতে, কর্মচারিরা সাধারণত গ্র্যাচুইটির সুবিধা পান না। তবে, যদি সংস্থা স্বেচ্ছায় গ্র্যাচুইটি প্রদান করতে চায়, তাহলে এটি তা করতে পারে। এই ক্ষেত্রে, গ্র্যাচুইটির গণনার সূত্র ভিন্ন। এই ক্ষেত্রে, গ্র্যাচুইটির পরিমাণ প্রতি বছরের অর্ধেক মাসের বেতনের সমান হবে। তবে, মাসে কাজ করা দিনের সংখ্যা ২৬ দিন নয়, ৩০ দিন হিসেবে বিবেচিত হবে।

পুরনো শ্রম বিধি অনুযায়ী, একজন কর্মচারিকে গ্র্যাচুইটির সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট সংস্থায় কমপক্ষে ৫ বছর চাকরি করতে হতো। তবে নয়া শ্রম বিধিতে ওই সময়সীমা হ্রাস করা হয়েছে। ৫ বছরের সময়সীমা কমিয়ে এক বছর করা হয়েছে। এই বদল নিঃসন্দেহে যুগান্তকারী বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। প্রতি বছর লক্ষ লক্ষ কর্মচারী পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি ছেড়ে দেন, যার ফলে তাদের প্রতিষ্ঠানে বছরের পর বছর অবদান রাখা সত্ত্বেও গ্র্যাচুইটি পেতেন না। নতুন বিধি নিশ্চিত করেছে যে স্বল্প মেয়াদের কর্মচারিরাও চাকরি ছেড়ে দেওয়ার সময় আর্থিক সহায়তা পাবেন।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে