কোল ইন্ডিয়ার তিন শতাংশ অংশীদারত্ব বিক্রি করছে মোদি সরকার

৩ শতাংশ অংশীদারত্ব বিক্রি করে ৪ হাজার ৪০০ কোটি টাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রমশই ‘বেচু সরকার’ হয়ে উঠছে মোদি সরকার। রেল-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার পরে এবার কোল ইন্ডিয়ায় থাকা তিন শতাংশ অংশীদারত্ব বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট সাড়ে ১৮ কোটি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার এবং শুক্রবার ‘অফার ফর সেল’ (ওএফএস) পদ্ধতি অনুসরণ করেই ওই বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করা হবে। ৩ শতাংশ অংশীদারত্ব বিক্রি করে ৪ হাজার ৪০০ কোটি টাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরে রেল, বিমানবন্দর সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির পথে হাঁটছে মোদি সরকার। সরকারি কোষাগারের বেহাল দশা সামলাতেই লাভজনক সংস্থাগুলির শেয়ার বিক্রি করে মোটা অঙ্কের টাকা ঘরে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ নিয়ে মোদি সরকারকে বিঁধেছে বিরোধী দলগুলি। যদিও বিরোধীদের সমালোচনাকে পাত্তা না দিয়ে সরকারি সংস্থা বেচার পথেই হাঁটার সিদ্ধান্তে অনড় রয়েছে মোদি সরকার।

বর্তমানে দেশের সর্ববৃহ‍ৎ কয়লা উ‍ৎপাদনকারী সংস্থা কোল ইন্ডিয়ার ৬৬.২ শতাংশের মালিকানা কেন্দ্রীয় সরকারের হাতে। বুধবার শেয়ারবাজারে সংস্থার দাম খানিকটা হ্রাস পেয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ২৪১ টাকা ২৫ পয়সা। কিন্তু অংশীদারিত্ব বিক্রির ক্ষেত্রে শেয়ারের দাম রাখা হয়েছে ২২৫ টাকা। অফার ফর সেল প্রক্রিয়া কার্যকর করার জন্য ব্রোকার হিসেবে নিয়োগ করা হয়েছে এসবিআই ক্যাপ সিকিউরিটিজ লিমিটেডকে।

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা