‘ভুল ডোরবেল’ থেকেই তাণ্ডব, গ্রেটার নয়ডার আবাসনে নিরাপত্তারক্ষী ও ডেলিভারি বয়দের হাতাহাতি

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য ভুল থেকেই ছড়াল বড় অশান্তি! গ্রেটার নয়ডার একটি আবাসনে ‘ভুল ডোরবেল’ বাজানোকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষী ও ডেলিভারি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার বিটা-২ থানার অন্তর্গত নিম্বাস হাউজিং সোসাইটির প্রধান গেটের কাছে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ডেলিভারি কর্মী ভুলবশত একটি ফ্ল্যাটের ডোরবেল বাজান। এতে ফ্ল্যাটের বাসিন্দা ক্ষুব্ধ হয়ে প্রথমে ডেলিভারি কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তিনি নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক-বিতর্ক ক্রমশ তীব্র হলে ডেলিভারি কর্মী নিজের সহকর্মীদের খবর দেন। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চোখের নিমেষে মৌখিক বিতণ্ডা রূপ নেয় হিংসাত্মক সংঘর্ষে। অভিযোগ, উভয় পক্ষই একে ওপরের ঘুষি,লাঠি ও অন্যান্য জিনিস নিয়ে আক্রমণ চালায় । আবাসনের ভেতরে হঠাৎ এমন মারামারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন: রাতের অন্ধকারে আম ও লিচু বাগানে হঠাৎ হানা পুলিশের, তারপর কী ঘটল…

ঘটনার সময় উপস্থিত একাধিক বাসিন্দা নিজেদের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিওগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফুটেজে দেখা যায়, নিরাপত্তারক্ষী ও ডেলিভারি কর্মীরা প্রকাশ্যেই একে ওপরের ওপর হামলা চালাচ্ছেন। এই ঘটনার পর হাউজিং সোসাইটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিটা-২ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাইরাল ভিডিওগুলি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে কোতোয়ালি ইনচার্জ বিনোদ কুমার জানান, গোটা ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি