ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাতে লাগানো চ্যানেল, চারিদিকে মনিটরে বিপ-বিপ শব্দ, ঘরজুড়ে অদ্ভুত নিস্তব্ধতা। তার মাঝেই উচ্চারিত হল বিয়ের মন্ত্র। হাসপাতালের আইসিইউতে হল শুভ পরিণয়। সেই ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে অনেকের চোখেই এসেছে জল। প্রতিদিন কতকিছুই ভাইরাল হয় সমাজ মাধ্যমে। যার মধ্যে কয়েকটা ঘটনা ছুঁয়ে যায় মানুষের হৃদয়। সম্প্রতি ভাইরাল হওয়া তেমননি একটি ঘটনা প্রমাণ করেছে ভালোবাসার ঊর্ধ্বে  সত্যিই আর কিছু হয় না।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে,  গুরুতর অসুস্থ হবু স্ত্রী, ভর্তি রয়েছেন হাসপাতালের আইসিইউতে। কঠিন এই সময়ে হাত ছেড়ে না দিয়ে বর গড়েছেন অনন্য নজির। আরও বেশি করে আঁকড়ে ধরেছেন হবু স্ত্রীকে। গোরখপুরের একটি হাসপাতালের আইসিইউ-এর ভেতরেই একজন বর গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করেছেন। জানা গিয়েছে মহিলার আকস্মিক শারীরিক অবস্থার অবনতি হলে বিয়ের পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। যে বিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে হওয়ার কথা ছিল সেটাই হয়েছে চিকিৎসক, নার্স, পরিবারের সদস্য এবং হাসপাতালের কর্মীদের উপস্থিতিতে। এই বিয়ে ঘিরে হাসপাতালের মধ্যেই তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। ভিডিও ভাইরাল হতেই বরের এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই। 

 

জানা গিয়েছে, বিয়ের ঠিক আগে গুরুতর অসুস্থতার কারণে কনেকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় দুই পরিবার আশঙ্কা করেছিল যে বিয়েটা হয়তো আর হবে না। তবে, সবচেয়ে কঠিন মুহূর্তে সম্পর্ক ত্যাগ না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বর ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে হাসপাতালে পৌঁছে আইসিইউ-এর ভেতরেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং ছোট অনুষ্ঠানের জন্য বিশেষ অনুমতি দেয়। বিয়ের পর উপস্থিত দুই পরিবারের সদস্যদের চোখে জল চলে আসে। অনুষ্ঠানে উপস্থিত ডাক্তার ও নার্সরা মুহূর্তটিকে অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক বলে বর্ণনা করেছেন। হাসপাতালের অনেক কর্মী বলেছেন, কোনো মেডিকেল ওয়ার্ডের ভেতরে তাঁরা   নিঃশর্ত ভালোবাসার এমন শক্তিশালী দৃষ্টান্ত আগে কখনো দেখেননি।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু