‘বিদাই’-তে নববধূর চোখে জল দেখে কেঁদে ফেললেন বর, ‘সত্যিকারের ভালবাসা’, বলছেন নেটা নাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে প্রতিটি মানুষের জীবনেই একটু সুন্দর মুহূর্ত। শুধু দুটি মানুষের মিলন নয়, বিয়ে দুটি পরিবারকেও এক করে। প্রতিটি মানুষের কাছেও বিয়ে চিরকাল স্মৃতিতে থেকে যাবে। যাই হোক, শীত আসতেই চারিদিকে বিয়ের সানাই বাজছে। প্রতিনিয়ত বিয়ের নানারকম ভিডিও ভাইরাল হচ্ছে। বিয়ের কেউ রীতি মানছেন না, আবার মন্ত্রোচ্চারণ ছাড়াই বিয়ে করছেন, আবার কেউ বেনারসি শাড়িতে বিকিনি বানিয়ে তা পরেই ছাদনা তলায় যাচ্ছেন, আবার কেউ গহনা ছাড়াই বিয়ের পিঁড়িতে বসছেন। আবার কিছু ভিডিওতে পাত্র-পাত্রীর মজা এবং ঝগড়া দেখা যায়। বর্তমানে যুগে বিয়ের নানা ভিডিও সোশ্যাল মিডিয়াকে মুড়ে রেখেছে। তাতে বিনোদনও খুঁজে নিচ্ছেন নেটিজেনরা।

তবে এত আনন্দের মাঝে একটি বিয়ের ভিডিও আবেগঘন করে দিল সকলকে। সাধারণী যে ধর্মেই বিয়ে হোক না কেন, নিয়ম অনুযায়ী, বিয়ের পর কণে তাঁর বাবার বাড়ি ছেড়ে চিরকালের জন্যে স্বামীর বাড়িতে চলে যায়। বিয়ের পরের দিন সাধারণত কণে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তাঁর সঙ্গে পরিবারের সবাইকেই আবেগপ্রবণ হতে দেখা যায়। সেখানে স্বামীরা স্ত্রীকে শান্ত্বনা দেয়। ছোট থেকে যে বাড়িতে মানুষ, সেই বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকা, বিষয়টি আজও কাঁদায় সকলকে। এমনই একটি মেয়ের বিদায় পর্বের ভিডিওতে দেখা গেল, নব বিবাহিত কনে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছেন। আর স্ত্রীর চোখের জল দেখে বরও তাঁর চোখের জল নিয়ন্ত্রণ করতে পারলেন না। এই বিশেষ মুহূর্তটি ক্যামেরায় বন্দী হয়েছে। যা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। অনেকেই বলেছেন একেই হয় তো বলে ‘True love’।

 

ইনস্টাগ্রামে ‘সোশ্যালশাদি’-নামক একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যা এখনও পর্যন্ত ১.৮ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা ছিল- ‘যখন সে আপনার চলে যাওয়ার সময় কাঁদবে, বুঝবেন আপনি সঠিক জীবনসঙ্গী বেছে নিয়েছেন।’ ভিডিওটি দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেক ব্যবহারকারীরা। একজন নিজের বিয়ের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘এটাই সত্যিকারের ভালোবাসা। এটা দেখে আমার চোখও ভিজে উঠল।’ আরেকজন বলেছেন, ‘তুমি তার চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পেয়েছ। এই ভিডিওটাই মূল্যবান।’ আবার একজন ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘এই ভিডিওটি বোঝাচ্ছে যে কনের বিদায়ও বরের জন্য সমান আবেগপূর্ণ! মানুষ সত্যিকারের ভালবাসার আসল অর্থ বুঝতে পারে।’

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর