সুখবর, পুজোর আগেই সস্তা হচ্ছে ব্র্যান্ডেড মিষ্টি থেকে পোশাক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: উৎসবের মরশুমের আগেই দূর্দান্ত সুখবর। মধ্যবিত্তের পকেট বাঁচানোর জন্য যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি-র নিয়মে বড়সড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পোশাক-আশাক সহ বেশ কিছু পণ্য সামগ্রীর দাম কমতে চলেছে। তাই দুর্গাপুজোয় কেনাকাটা করতে গেলে সাশ্রয় হবে এবার। সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। আগামী সপ্তাহে এই সংক্রান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

খাদ্যপণ্যের ক্ষেত্রে আসছে বড়সড় পরিবর্তন

এত দিন পর্যন্ত নানারকমের ব্র্যান্ডেড মিষ্টি বা প্যাকেট জাত মিষ্টান্নের ওপর ১৮% জিএসটি দিতে হত। এবার আসছে নতুন প্রস্তাব। তাতে জিএসটি কমে ৫% হতে পারে। ব্র্যান্ড ছাড়া যে সব মিষ্টি তার ওপর আগে থেকেই ৫% জিএসটি লাগু আছে। কার্বোনেটেড ড্রিঙ্কস, নানারকম ঠান্ডা পানীয়র দাম ১৮% থেকে কমে যেতে পারে। তাই বিজয়ায় ব্র্যান্ডেড দোকান থেকে মিষ্টি কিনে খাওয়াতে গেলে আর গাঁটের কড়ি বেশি খসবে না। বন্ধুরা মিলে ঠান্ডা পানীয় খেতে গেলেও বিশেষ চিন্তা করতে হবে না।

পোশাকের মূল্যে পরিবর্তন

পোশাক-আশাকের ক্ষেত্রেও নানা পরিবর্তন আসছে। বর্তমানে ১০০০ টাকার নিচে যেসব পোশাক তাতে ৫% জিএসটি দিতে হয়। আর হাজার টাকার ওপরে হলে ১২% জিএসটি দিতে হয়। কেন্দ্রীয় সরকার এখন ভাবছে সব ধরনের জামা কাপড়কেই ৫% স্ল্যাবের আওতায় আনা যায় কি না। যদি প্রস্তাব কার্যকর হয়, তাহলে কিন্তু পুজোর আগে দারুণ লাভ হবে। জামা কাপড় কিনতে গেলে তুলনামূলক কম খরচই হবে।

অন্যান্য পণ্যের ক্ষেত্রেও পরিবর্তন

খাবার বা পোশাকের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসেও পরিবর্তন আসতে চলেছে। যেমন সিমেন্টের ওপর এখন যে ২৮% জিএসটি রয়েছে। তা কমিয়ে ১৮% করা যেতে পারে। এছাড়াও টার্ম ইনস্যুরেন্স এবং হেলথ ইনস্যুরেন্সের থেকে জিএসটি তুলে নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। স্যালন বা বিউটি পার্লারে ১৮% ট্যাক্স কমানো হতে পারে। ৪ মিটার পর্যন্ত ছোট গাড়িতে এখন ১৮% হারে জিএসটি দিতে হয়। কিন্তু বড় গাড়ির ক্ষেত্রে ট্যাক্স ৪০% করা হচ্ছে।

জিএসটি সেক্রেটারিয়েটের ফিটমেন্ট কমিটি বলছে মধ্যবিত্তের কথা ভাবতে গিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের রাজস্বে প্রায় ৪০,০০০ কোটি টাকার লোকসান হতে পারে। তারপরেও জিএসটি সংস্কার করতে চাইছে সরকার। আসলে তারা ভাবছে এতে সাধারণ মানুষের সবচেয়ে বেশি উপকার হবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন এটিই হবে মানুষের জন্য দীপাবলির উপহার। তাই যদি এই পরিবর্তনগুলো দুর্গাপুজো এবং দীপাবলির আগে হয় তাহলে তা যে মানুষের জন্য সত্যিই উপহার হয়ে উঠবে তা বলা বাহুল্য।

আগামী ৩ এবং ৪ সেপ্টেম্বর দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৫৬তম মিটিং অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ -এর নেতৃত্বে সব বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী