বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: দেশজুড়ে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) গোপন সূত্রে খবর পেয়ে গুজরাত ও পড়শি রাজ্য মধ্যপ্রদেশে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের আট সদস্যকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহী আইনে মামলা দায়ের করা হচ্ছে।

গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার এক মুখপাত্র জানিয়েছে, জয়েশ-ই মহম্মদের যে আট জঙ্গিকে ধরা হয়েছে, তারা হলেন-আহমেদ আবদুল্লাহ গাজিওয়ালা ওরফে আবু উবাইদা (১৯), ইব্রাহিম মোহাম্মদ হুসেইন ঘাঘা ওরফে আবু হামজা (৩০), মুদাস্সির আবদুল্লাহ গাজিওয়ালা ওরফে আবু আয়া (২২), জাকারিয়া দুরানি মুহাম্মদ আম্মার ঘাঘা ওরফে জাকারিয়া পালানপুরি (২১), মুফতি ফৌজান ইসমা্ইল দাউয়া ওরফে মুফতি সাহেব (৪০), মোহাম্মদ আমিন শেরা ওরফে আমিন পালানপুরি (২১), মোহাম্মদ আবদুর রহমান সাবদি ওরফে আবু উনিসা (২২) এবং বিলাল দুরানি মোহাম্মদ আম্মার ঘাঘা ওরফে উমর বিন খাত্তাব (১৮)।

গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার তরফে জানানো হয়েছে, ‘ধৃত আটজনের মধ্যে তিন জন বনসকণ্ঠ পালানপুরের বাঘালের বাসিন্দা। তিন জন পাটন জেলার সিদ্ধপুর এলাকার খাড়িয়াসনা গ্রামের জামিয়া আবুল হাসান মাদ্রাসার সঙ্গে যুক্ত। একজন নবসারি জেলার আমভেটা গ্রামের জামিয়া রহমানিয়ার সঙ্গে যুক্ত এবং অন্যজন মধ্যপ্রদেশের দেওয়াসের বাসিন্দা। ধৃতরা গুজরাতে জয়েশ-ই মহম্মদের নেটওয়ার্ক গড়ার কাজে লিপ্ত ছিল। অল্পবয়সীদের নানা প্রলোভন দেখিয়ে জঙ্গি সংগঠনে নাম লেখাতে বাধ্য করত। ধৃতদের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’ তবে গ্রেফতারের সময় ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিংবা অন্য কোনও সরঞ্জাম উদ্ধার হয়েছে কিনা, সে সম্পর্কে গুজরাত এটিএসের তরফে কিছু জানানো হয়নি।

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

মিলল না সেন্সর বোর্ডের শংসাপত্র, আবারও পিছিয়ে গেল সলমানের ‘মাতৃভূমি’র মুক্তি

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড

‘রাম-সীতা, কৃষ্ণ মদ-মাংস খেতেন’, ধ্রুব রাঠির ভিডিও নিয়ে কঠোর পদক্ষেপ দিল্লি হাইকোর্টের

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

মিড-ডে মিলে ডিমের বদলে রাজমা-ডাল! রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা