চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্যায় বিপর্যস্ত গুজরাট, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধিঃ প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত গুজরাট।  সক্রিয় মৌসুমি বায়ু, তার সঙ্গে অতি গভীর নিম্নচাপের জেরে  বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি   হয়েছে গুজরাটে। জল জমেছে একাধিক নীচু এলাকায়।  এই আবহে গুজরাটের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে খাড়গে লেখেন, ‘গুজরাটের বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করবে কংগ্রেস। ‘ রাহুল গান্ধি জানিয়েছেন, ; ত্রাণ দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হবে। প্রশাসনকে সবরকম সাহায্য করার জন্য সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে আবেদন জানান হয়েছে  যাতে তারা উদ্ধারকাজে সবরকম সহায়তা করে।‘

উল্লেখ্য, ভারী বৃষ্টির জেরে গুজরাটে প্রাণ হারিয়েছেন মোট নয়জন। এখন পর্যন্ত ৮ হাজার ৪৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে  জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), ভারতীয় বিমান বাহিনীরা গুজরাটে বন্যা কবলিত এলাকায় জোর কদমে চালাচ্ছে উদ্ধারকাজ। অন্যদিকে হাওয়া অফিসের তরফে  আগামী ২৯ অগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জামনগর, দ্বারকা, পোরবন্দর, গির, সোমনাথ, জুনাগড়, তাপি, ভালসাদের মতো বেশ কয়েকটি এলাকায় জারি লাল সতর্কতা। তাই গুজরাটের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ