রাহুল গান্ধির মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি

বুধবার গুজরাত হাইকোর্টের বিচারপতি গীতা গোপী মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিড়ম্বনা যেন কিছুতেই কাটছে না। সুরাতের নিম্ন আদালতের বিচারকের শাস্তি স্থগিত রাখার আর্জি জানিয়ে মঙ্গলবার গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব তনয়। বুধবার প্রাথমিক শুনানির পরেই মামলা শোনার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিচারপতি গীতা গোপী। অন্য কোনও বিচারপতির বেঞ্চে  যাতে মামলার শুনানি হয় তার জন্য মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন।

এদিন গুজরাত হাইকোর্টের বিচারপতি গীতা গোপীর এজলাসে প্রাথমিক বিফিংয়ে জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার দাবি জানান রাহুল গান্ধির আইনজীবী পি এস চাম্পানেরি। কিন্তু আদালতে হাজির গুজরাত সরকারের আইনজীবী জরুরি শুনানিতে আপত্তি জানান। মামলার সঙ্গে গুজরাত সরকারের কোনও সম্পর্ক না থাকা সত্বেও কেন জরুরি শুনানির ক্ষেত্রে অতিরিক্ত গভর্নমেন্ট প্লিডার (এজিপি)আপত্তি জানাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুলের আইনজীবী। তাঁর সেই প্রশ্নের জবাব দিতে পারেননি গুজরাত সরকারের আইনজীবী।

প্রাথমিক ব্রিফিংয়ের শেষে নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেওয়ার কথা জানান বিচারপতি। কিন্তু কী কারণে তিনি মামলার শুনানি থেকে সরে দাঁড়াচ্ছেন তা নিয়ে স্পষ্ট কোনও ব্যখ্যা দেননি বিচারপতি। শুধু আদেশনামায় লিখেছেন, ‘এই মামলার বিচার এই এজলাসে হবে না।’ উল্লেখ্য, গত ২৩ মার্চ ‘মোদি’ নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে সুরাতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দুই বছরের জেলের সাজা শোনান।

 

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay