ঝড়ের দাপট ও দমকা বৃষ্টি, ‘গুলাব’-এর ঝাপটায় মৃত দুই মৎস্যজীবী

Share:

 

নিজস্ব প্রতিনিধি: যখন ‘গুলাব’ আছড়ে পড়েছে ঠিক তখনই কলিঙ্গপত্তনমে মাঝ সমুদ্র থেকে ফেরার পথেই ট্রলার ডুবি। উপকূল রক্ষাবাহিনীর তৎপরতায় তিন’জন প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর। আছড়ে পড়েছে ‘গুলাব’। অন্ধ্রপ্রদেশের উত্তর ও ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় শুরু হয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া। আগামী দু’ঘণ্টা চলবে এই স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া। আজ সারারাত অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা ও ওড়িশার উপকূলে চলবে তাণ্ডব। হাওয়া অফিসের তরফে, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে কমলা থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য। কিছুক্ষণ আগেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ২০ কিমি বেগে স্থলভাগে আছড়ে পড়ে ছুটছে গুলাব। ইতিমধ্যেই অন্ধপ্রদেশের কলিঙ্গপত্তনম ও ওড়িশার দক্ষিণ ভাগে আছড়ে পড়েছে।

১৬ হাজার মানুষকে ওড়িশার উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জানাল প্রশাসন। ঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া চলবে আরও বেশ কয়েকঘণ্টা ধরে। স্থলভাগে ঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অন্ধ্রের শ্রীকাকুলামে শুরু হয়েছে ঝড়ের দাপট। কলিঙ্গপত্তনমের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৬১টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১ হাজার ১০০ জন। অন্ধপ্রদেশের গুম্মা ও গোসানি এলাকায় এনডিআরএফ-এর দুটি দল মোতায়েন রয়েছে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ৮৫-৯৫ কিমি বেগে গতি বাড়িয়ে এগোচ্ছে ‘গুলাব’। সর্বোচ্চ ১০০ কিমি বেগে হাওয়ার দাপটে লণ্ডভন্ড ওড়িশার দক্ষিণ উপকূলীয় এলাকা ও অন্ধ্রের উত্তরদিক। সিরাকুলাম, ভিজানাগ্রাম ও গঞ্জম জেলায় ০.৫ মিটার ঢেউ উঠেছে সমুদ্রে। আগামী ছয় ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হয়ে অতি থেকে প্রবল বৃষ্টি দেবে ওড়িশার উপকূল, অন্ধ্রপ্রদেশের উপকূল ও উত্তরে।

অন্ধ্রপ্রদেশের উত্তরে কলিঙ্গপত্তনম থেকে ২০ কিমি দূরে ঠিক ৮.৩০ নাগাদ আছড়ে পড়েছিল ‘গুলাব’। আপাতত তাণ্ডব চালাচ্ছে এই ভয়াল ঘূর্ণিঝড়।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত