পরকীয়ায় বাধা পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারল গুণধর স্বামী

যিনি মাস কয়েক আগেই প্রেমিকা পবিত্রা গৌড়াকে সমাজমাধ্যমে অহেতুক অশ্লীল মন্তব্য করার জন্যে নিজের বড় ভক্ত রেণুকাস্বামীকে পিটিয়ে খুন করেন। যিনি এখন জেলে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কন্নড় সুপারস্টার দর্শনের যদি স্ত্রীর পাশাপাশি গার্লফ্রেন্ড থাকতে পারে, তাহলে আমার কেন নয়’, স্ত্রীকে এমন কথায় ভুলিয়ে দিনের পর দিন অত্যাচার স্বামীর, শেষে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলল গুণধর স্বামী। হ্যাঁ, এমন লজ্জাজনক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার দক্ষিণ বেঙ্গালুরুর হুলিমাভুর কাছে অক্ষয় নগরে। স্ত্রীকে মেরে ফেলে উল্টে আত্ম হত্যার নাটক করছেন স্বামী। যদিও ইতিমধ্যেই স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নিহত মহিলাটির নাম অনুশা। পাঁচবছরের দাম্পত্য জীবন অনুশা-শ্রীহরির। কিন্তু এর মধ্যেই পরকীয়ায় জড়িয়ে পড়েন শ্রীহরি। বারবার স্ত্রী তাঁকে বাধা দিলেও শোনেন নি শ্রীহরি। বরং তিনি তেলেগু সুপারস্টার দর্শনের উদাহরণ টেনেছেন। যিনি মাস কয়েক আগেই প্রেমিকা পবিত্রা গৌড়াকে সমাজমাধ্যমে অহেতুক অশ্লীল মন্তব্য করার জন্যে নিজের বড় ভক্ত রেণুকাস্বামীকে পিটিয়ে খুন করেন। যিনি এখন জেলে রয়েছেন। তাঁকে দেখেই অনুপ্রাণিত হয়ে নাকি পরকীয়ায় জড়িয়েছেন শ্রীহরি।

কারণ দর্শনের স্ত্রী থাকতেও পবিত্রা গৌড়ার সঙ্গে ১০ বছরের প্রেম। সেটা দেখেই নাকি অনুপ্রাণিত হয়ে স্ত্রীর পাশাপাশি পরকীয়াতেও জড়িয়েছেন শ্রীহরি। পুলিশ যৌতুকের মৃত্যুর মামলা করেছেন শ্রীহরির বিরুদ্ধে। এদিকে শ্রীহরি দাবি করেছেন, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। পুলিশও জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীহরির স্ত্রী নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন। শনিবার তিনি মারা যান। অনুশার পরিবার জানিয়েছে, স্বামীর পরকীয়া কিছুতেই মেনে নেন নি অনুশা। তিনি বারবার স্বামীকে বাঁধা দিলে শ্রীহরি বলেন, দর্শন বিয়ে পরকীয়া দুই করলে ক্ষতি নেই, তিনি করলেই দোষের। এভাবেই স্ত্রীকে মানসিক নির্যাতন ও হযরানির করতেন শ্রীহরি। তাঁদের একটি দুবছরের ছেলে রয়েছে। এবং স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্যে জোর করতেন শ্রীহরি।

অনুশার বোন উষা জানিয়েছেন, ঘটনার দিন তাঁদের মেয়ে বেডরুমে পড়েছিলেন তাঁর মাস্টার এসেছিল। আর অনুশা ওয়াশরুমে ছিলেন। ঘরে বসে বসে শ্রীহরি তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও চ্যাট করলে অনুশা বাথরুম থেকে ফিরে তা দেখে তেলে বেগুনে জ্বলে যায় এবং পেট্রোল ঢেলে নিজেকে পুড়িয়ে ফেলার হুমকি দেন। শ্রীহরি তা না মানলে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন অনুশা। এরপরেই হাসপাতালে স্থানীয়রা তাঁকে নিয়ে যায়। কিন্তু অভিযোগ উঠছে অনুশাকে পুড়িয়ে খুন করেছে শ্রীহরি। তাঁকে এখন গ্রেফতার করা হয়েছে।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন