গুরুগ্রামে প্লে স্কুলের পড়ুয়া ৩ বছরের শিশুর শ্লীলতাহানি, তদন্তে গঠিত SIT

দিল্লির গুরুগ্রামে একটি বিখ্যাত প্রাইভেট প্লে স্কুলে ৩ বছরের শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই FIR নথিভুক্ত করেছে। এবং গুরুগ্রামের পুলিশ কমিশনার বিকাশ কুমার অরোরা বিষয়টির তদন্তের জন্যে একটি SIT গঠন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চারিদিকে নারী সুরক্ষার জন্যে যত প্রতিবাদ চলছে, ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে নারী নির্যাতনের সংখ্যা। শিশু থেকে বয়স্ক নারী, কেউই যেন পুরুষের ঘৃণ্য লালসার কাছে মুক্ত নয়। বুধবার (৬ নভেম্বর) আরও একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। দিল্লির গুরুগ্রামে একটি বিখ্যাত প্রাইভেট প্লে স্কুলে ৩ বছরের শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই FIR নথিভুক্ত করেছে। এবং গুরুগ্রামের পুলিশ কমিশনার বিকাশ কুমার অরোরা বিষয়টির তদন্তের জন্যে একটি SIT গঠন করেছেন। স্বাভাবিকভাবেই বিষয়টি সামনে আসার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্লে স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করছে শিশুটির পরিবার।

তবে এ বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি স্কুল কর্তৃপক্ষ। অনেক চেষ্টা করেও প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সুতরাং স্পষ্ট, মেয়েরা স্কুল থেকে কর্মক্ষেত্র, বাড়ি কিছুতেই সুরক্ষিত নয়। শিশুটির পরিবারের দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত ২৮ অক্টোবর স্কুলের একজন ডেলিভারি ম্যান মেয়েটিকে বাড়িতে নিয়ে আসার অছিলায় তাঁর গায়ে হাত দেয়, এবং চুল স্পর্শ করতে শুরু করে, খারাপভাবে তাঁকে স্পর্শ করে। এরপর, মেয়েটি তাঁর মাকে প্লে স্কুলে খারাপ স্পর্শের ঘটনা জানায়। তবে মেয়েটি অভিযুক্তের নাম বা পরিচয় জানাতে পারেননি মেয়েটির পরিবার। এছাড়াও তিনি প্লে স্কুলে কখন এবং কোথায় এটি ঘটেছে তাও বলতে পারেননি।

ইতিমধ্যেই গুরুগ্রামের সদর থানায় যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা তথা POSCO আইন অনুযায়ী একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গুরুগ্রাম পুলিশের মুখপাত্র সন্দীপ কুমার জানিয়েছেন, পুলিশ কমিশনার বিকাশ কুমার অরোরা বিষয়টি তদন্ত করতে একটি SIT গঠন করেছেন। তবে এখনও পর্যন্ত তদন্তে আসামিদের পরিচয় স্পষ্ট না হওয়ায় পুলিশ সব দিক থেকে মামলাটি তদন্ত করছে।

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের