দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সনিয়াকে কথা দিয়েছিলেন, জয়ের ইঙ্গিত পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ডিকে শিবকুমার

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে কর্ণাটক বিধানসভা নির্বাচনে দলের জয়ের ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন তিনি। গত ১০ মে নির্বাচনের পর শনিবার ভোটের ফল গণনা শুরু হতে দেখা যায় প্রায় অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। গেরুয়া হাওয়া ক্রমশ ফিকে হতে শুরু করায়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন কর্ণাটকের কংগ্রেস সভাপতি (Karnataka Congress President) ডিকে শিবকুমার (D.K. Shivakumar)।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিকে শিবকুমার (DK Shivakumar) বলেন, আমি সনিয়া গান্ধিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কর্ণাটকে জয় এনে দেব। তাঁর কথায়, ‘আমি সনিয়া গান্ধি (Sonia Gandhi), রাহুল গান্ধি (Rahul Gandhi), প্রিয়ঙ্কা গান্ধি (Priyanka Gandhi) এবং মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge) প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কর্ণাটকে জয় এনে দেব। আমি ভুলতে পারি না সনিয়া গান্ধি জেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।’

কর্ণাটক কংগ্রেসের প্রধান আরও বলেন, ‘কংগ্রেস অফিস আমাদের মন্দির। আমরা কংগ্রেস অফিসে আমাদের পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব।’ তিনি আরও বলেন, ‘আমি সিদ্দারামাইয়া-সহ আমার রাজ্যের সমস্ত নেতাদের ধন্যবাদ জানাই।’

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ