‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: দারিদ্র্যের ছাপ স্পষ্ট। ছোট্ট ভাঙাচোরা মাটির ঘরেই কাটছিল জীবন। সেই জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়েই স্থানীয় বিধায়ককে লক্ষ্য করে হাতজোড় করে ‘পাকা বাড়ি’ বানিয়ে দেওয়ার করুণ আর্তি জানিয়েছিল পাঁচ বছরের কপিস কুমার। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই মনে দাগ কাটা ভিডিও। নড়েচড়ে বসেছেন প্রশাসনিক আধিকারিকরা।

উত্তরপ্রদেশের হামিরপুর জেলার মোহদা পঞ্চায়েতের অরতরা গ্রামেই পরিবার নিয়ে বাস পেশায় দিনমজুর অশোক প্রজাপতির। যদিও পেটের ভাত জোগাড়ের জন্য গুজরাতে দিনমজুরের কাজ করেন অশোক। তাঁর স্ত্রী চন্দা দেবী, মেয়ে আরতি আর দুই ছেলে এক জরাজীর্ণ ঝুপড়িতেই দিন কাটান। না আছে আলাদা কোনও রান্নাঘর, না আছে আলাদা কোনও শৌচালয়। বৃষ্টিতে চরম দুরবস্থায় পড়তে হয গোটা পরিবারকে। আশেপাশে পড়শিদের পাকা বাড়ির পাশে বড্ড বেমানান অশোকের ছোট্ট ঝুপড়ি। বহু বার স্থানীয় পঞ্চায়েতের পদাধিকারীদের কাছে হত্যে দিয়েছেন অশোক ও তাঁর স্ত্রী। কিন্তু কোনও লাভ হয়নি।

শেষ পর্যন্ত অশোকের পাঁচ বছরের ছেলে ছোট্ট কপিসের মাথায় খেলে গেল এক বুদ্ধি। এক ভিডিও বানাল স্থানীয় বিধায়কের উদ্দেশে। সেই ভিডিওতে স্থানীয় বিধায়ক মনোজ প্রজাপতির উদ্দেশে ছোট্ট কপিসকে বলতে শোনা যাচ্ছে, ‘প্লিজ, প্লিজ ভাইয়াজি। দেখুন না কেমন জরাজীর্ণ-ভাঙাচোরা ঘরে থাকি। সাহেব আমাদেরও একটা বাড়ি বানিয়ে দিন না। সবাইকেই তো পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন। আমাদেরও দিন না। আমাদের উপরেও দয়া করুন।’ ছোট্ট কপিসের ওই করুণ আর্তির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি বানানোর উপভোক্তা তালিকায় থাকা সত্বেও কেন অশোক প্রজাপতি সুবিধা পেলেন না, তা তদন্ত করে দেখছেন স্থানীয় সার্কেল ডেভেলপমেন্ট অফিসার অরুণ সিংহ।

হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

‘ইথা’-তে লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের ভূমিকায় শ্রদ্ধা, কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

টালা প্রত্যয়ের উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের

বিয়ের ১৭ বছর বাদেও ঘর আলো করে আসেনি সন্তান, খোলা মঞ্চে যন্ত্রণা ব্যক্ত কৌতুকাভিনেতার