দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বড়সড় ভাঙনের মুখে পড়েছে আম আদমি পার্টি। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শুক্রবারই (২৪ এপ্রিল) বিজেপিতে সামিল হয়েছেন আপের তিন রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা, অশোক মিত্তাল ও সন্দীপ পাঠক। দলের আরও চার সাংসদও বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দাবি করেছেন ‘দলবদলু’ রাঘব চাড্ডা। ওই তালিকায় রয়েছে, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, বিক্রমজি‍ৎ সাহানি, স্বাতী মালিওয়াল, রাজেন্দ্র গুপ্তের নাম। এদিন বিজেপিতে নাম না লেখালেও হরভজনের ভূমিকা নিয়ে রহস্য ঘণীভূত হয়েছে। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। কিন্তু ফোনই ধরেননি ভাজ্জি। আর তাতেই নিরাশ হয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে সরাসরি ‘গদ্দার’ বলে আক্রমণ শানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

চার বছর আগে ২০২২ সালে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন হরভজন সিংহ। ক্রিকেটকে আলবিদা জানিয়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। ১০ এপ্রিল আপের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। ওই বছরের ১৮ জুলাই সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন। যদিও সাংসদ হওয়ার পরে দলের হয়ে তেমন সক্রিয হতে দেখা যায়নি তাঁকে। এমনকি রামমন্দিরের উদ্বোধনের সময়ে দলের অবস্থানের বাইরে গিয়ে হিন্দুত্বের জয়গান গাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরাজ প্রশংসাও করেছিলেন।

এদিন সকালেই রাঘব চাড্ডা-অশোক মিত্তালদের দলত্যাগের আভাস পেয়েছিলেন আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনিই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানকে ফোন করে হরভজনের সঙ্গে কথা বলতে বলেন। কেননা, হরভজনকে রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মান। দলের সুপ্রিমোর নির্দেশ পাওয়ার পরে বেলা সাড়ে বারোটা নাগাদ হরভজন সিংহকে ফোন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। আইপিএলে ধারাভাষ্য দেওয়ার জন্য বর্তমানে মুম্বই রয়েছেন হরভজন। বেশ কয়েকবার মানের ফোন বেজে গেলেও তিনি ধরেননি। ফলে আপ শীর্ষ নেতৃত্ব নিশ্চিত হন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দল ছাড়ছেন।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ