মিউজিক ভিডিও করতে গিয়ে নিখোঁজ, পরে খাল থেকে উদ্ধার মডেলের গলা কাটা দেহ

ফের রহস্যজনক অবস্থায় উদ্ধার বিখ্যাত মডলের গলা কাটা নিথর দেহ। সোমবার (১৬ জুন) সোনিপথের একটি খাল থেকে উদ্ধার হয়েছে হরিয়ানার বিখ্যাত মডেলের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের রহস্যজনক অবস্থায় উদ্ধার বিখ্যাত মডলের গলা কাটা নিথর দেহ। সোমবার (১৬ জুন) সোনিপথের একটি খাল থেকে উদ্ধার হয়েছে হরিয়ানার বিখ্যাত মডেলের দেহ। জানা গিয়েছে, শীতল নামে ওই তরুণী হরিয়ানাভি সঙ্গীতশিল্পে একজন মডেল হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, তাঁকে খুন করে খালে ভাসিয়ে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তবে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, অভিযুক্ত বর্তমানে পলাতক। কর্মকর্তারা জানিয়েছেন যে, শীতল তাঁর বোন নেহার সঙ্গে পানিপতে থাকতেন। গত ১৪ জুন শনিবার ওই তরুণী আহার গ্রামে শুটিং করতে গিয়েছিলেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও তরুণীর বাড়ি ফিরে না আসায়, তাঁর বোন চিন্তায় পড়ে যান। এবং তিনি পুরাতন শিল্প পুলিশ স্টেশনে দিদির নিখোঁজ অভিযোগ দায়ের করেন।

তদন্তের পর, পুলিশ খান্ডা গ্রামের কাছে একটি খাল থেকে ওই তরুণীর মৃতদেহ খুঁজে পায়। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের সন্ধান চলছে। তবে কোনও প্রেমঘটিত কারণে এর মধ্যে জড়িত আছে কিনা, তা জানা যায়নি। পুলিশ এখন তরুণীর শুটিং স্থলের লোকজন এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন। দিন কয়েক আগেই পঞ্জাবের আদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে দাঁড় করানো একটি গাড়ি থেকে উদ্ধার হয় জনপ্রিয় নেটপ্রভাবী কমল কৌরের মৃতদেহ।

দীর্ঘদিন ধরে থাকা গাড়ি থেকে পচা গন্ধ বেরোনো শুরু হলেই স্থানীয়রা পুলিশকে খবর দেন। এবং পুলিশ এসে গাড়ি খুলে দেখতে পান এক মহিলার পচাগলা দেহ। পরে জানা যায়, তিনিই পঞ্জাবের জনপ্রিয় নেটপ্রভাবী কমল কৌর। যিনি তাঁর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যে নেটপাড়ায় কমল ভাবি নামে পরিচিত ছিলেন। পুলিশের মতে, ৯ জুন কমল কৌর তাঁর পরিবারকে জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিতে বাথিন্ডা যাচ্ছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। তাই তিনি কীভাবে মারা গেলেন এবং তাঁকে কে মেরে ফেলন, তা জানতে এখনও তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের