প্রজাতন্ত্র দিবসেই হরিয়ানার তরুণীর হাত ধরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গে উড়ল তিরঙ্গা পতাকা

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াসকোতে ভারতের পতাকা তেরঙ্গা উত্তোলন করে নজির গড়লেন হরিয়ানার মেয়ে!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কে বলে মেয়েরা পারে না! নারীরা চাইলে রাঁধতে পারে এবং চাইলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গও জয় করতে পারে। আবারও নজির গড়লেন  শিবাঙ্গী পাঠক। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গে তেরঙ্গা উত্তোলন করে ৭৬ তম প্রজাতন্ত্র দিবসকে আরও বিশেষ করে তুললেন হরিয়ানার মেয়ে শিবাঙ্গী পাঠক। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াসকোতে ভারতের পতাকা তেরঙ্গা উত্তোলন করে নজির গড়লেন হরিয়ানার মেয়ে! গোটা দেশের সম্মান বিদেশের মাটিতে আরও বাড়িয়ে দিলেন শিবাঙ্গী। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শিবাঙ্গী ভারতের গর্বকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন।

মাউন্ট কোসিয়াসকো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ২,২২৮ মিটার (৭,৩১০ ফুট)। এটি নিউ সাউথ ওয়েলস রাজ্যে অবস্থিত। অস্ট্রেলিয়ান আল্পস এবং কোসিয়াসকো জাতীয় উদ্যানের অংশ। এই চূড়াটি অস্ট্রেলিয়ার সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের একটি, যা ‘সেভেন সামিট’-এর তালিকায় ধরা হয়। এবার সেখানে গিয়েই ভারতের পতাকা উত্তোলন করলেন শিবাঙ্গী পাঠক। সোমবার (২৭ জানুয়ারি) সকালে শিবাঙ্গী তার ইনস্টাগ্রামে মাউন্ট কোসিয়াসকোতে তেরঙ্গা উত্তোলনের ছবি শেয়ার করেছেন। এছাড়াও, তিনি এটি অর্জন করতে কতটা কঠোর পরিশ্রম করেছেন সেটিও ব্যাখ্যা করেছেন। তার এই পোস্ট ভক্তদের অনুপ্রাণিত করেছে এবং তার প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। মাউন্ট কোসিয়াসকো বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে একটি। তাই এর উপর তেরঙ্গা উত্তোলন, চারটাখানি কথা নয়। সবটাই শিবাঙ্গীর কঠোর পরিশ্রম এবং অটল সংকল্পের ফল। যদিও শিবাঙ্গী এখনও পর্যন্ত সাতটি মহাদেশের চারটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন।

প্রজাতন্ত্র দিবসেই মাউন্ট কোসিয়াসকো জয় করেছেন তিনি। তার পরবর্তী টার্গেট ইন্দোনেশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কার্স্টেনজ পিরামিডে তেরঙ্গা উত্তোলন করা। প্রসঙ্গত,মাত্র ১৬ বছর বয়সেই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন শিবাঙ্গী। এই কৃতিত্বের জন্য তিনি প্রধানমন্ত্রী বাল শক্তি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। শিবাঙ্গী তার সাফল্যের কৃতিত্ব দেয় তাঁর শিক্ষক, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের। দেয়। আজ, শিবাঙ্গী পাঠকের মতো কন্যারা দেশে আছে বলেই, সারা বিশ্বে ভারতের সম্মান আরও একধাপ বেড়ে যাচ্ছে। লক্ষ লক্ষ যুবকের অনুপ্রেরণা হয়ে উঠছেন তরুণীরা।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?