জীবিত থাকতেই নিজের শ্রাদ্ধভোজ! কার্ড ছাপিয়ে খাওয়ালেন প্রায় ২০০০ মানুষকে

Share:

নিজস্ব প্রতিনিধিআজব ঘটনা! বেঁচে থাকতে নিজেই নিজের শ্রাদ্ধের আয়োজন করলেন বৃদ্ধ। নিমন্ত্রিত ছিল প্রায় ২ হাজার মানুষ। জানা গিয়েছে, প্রবীণ ব্য়ক্তি অরাইয়ার লক্ষণপুর গ্রামের বাসিন্দা রাকেশ যাদব অবিবাহিত। দুই ছোট ভাই-একজন অসুস্থতায় মারা গেছেন, অন্যজন খুন হয়েছিলেন জমি-সংক্রান্ত বিবাদে। একমাত্র বোনও অবিবাহিত। তাই একাই জীবন কাটান। ঘনিষ্ঠ কোনও আত্মীয় পরিজন নেই বললেই চলে।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাকেশ যাদব জানান, তাঁর জীবনাবসানের পর তাঁর আত্মীয় পরিজনেরা তাঁর শ্রাদ্ধ নাও করতে পারেন। হয়তো খরচের কথা ভেবে তাঁরা পিছিয়ে আসতে পারেন। তাঁর পরলোকগমনের পর তাঁর শ্রাদ্ধ যদি না হয় তাহলে কি হবে! এই চিন্তাটা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই তিনি স্থির করেন তিনি নিজের শ্রাদ্ধ নিজের জীবদ্দশাতেই করে যাবেন।

যেমন ভাবনা তেমন কাজ। রীতিমতো শ্রাদ্ধের কার্ড ছাপিয়ে গ্রামের মানুষদের নিমন্ত্রণ করেন রাকেশ যাদব। সেই কার্ড গ্রামের মানুষ থেকে শুরু করে তাঁর আত্মীয়, পরিজনদের মধ্যে বিলিও করেন। ভাণ্ডারার দিন সকালে পুজো হয়, তারপর সবাইকে খাওয়ানো হয় পুরি-সবজি। গ্রামজুড়ে সৃষ্টি হয় কৌতূহল। মানুষ কতটা একা হলে নিজের শ্রাদ্ধের আয়োজন নিজেই করেন। কেউ এটিকে তাঁর সমাজবোধের প্রকাশ বলেছেন, কেউ বলেছেন, বিষাদের মধ্যেও মানুষের কাছে পৌঁছাতে চাওয়া এক মনুষ্যের গল্প।

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?