ডেঙ্গুর টিকা কি সত্যিই আসছে? জানুন সর্বশেষ আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডেঙ্গু রক্ষার লড়াইয়ে কি অবশেষে বড় সাফল্যের মুখে ভারত? বহু বছর ধরে চলা গবেষণার পর এবার ডেঙ্গুর  টিকা অনুমোদনের অপেক্ষায় দেশ। মশাবাহিত এই রোগ প্রতি বছরই আতঙ্ক ছড়ায়, বিশেষ করে বর্ষাকালে। তাই কার্যকর প্রতিষেধক এলে তা জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জাপানের বায়োফার্মা সংস্থা তাকেদা ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে ‘কিউডেঙ্গা’ (TAK-003) নামের টিকা। ইতিমধ্যেই ৪১টি দেশে এর কার্যকারিতা পরীক্ষা চলছে। ভারতে ৪ থেকে ৬০ বছর বয়সিদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে এবং প্রায় ৪৮০ জনের উপর পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ট্রায়ালের ফলাফল খতিয়ে দেখছে কেন্দ্রীয় ঔষধ মাণক নিয়ন্ত্রণ সংস্থা -এর অধীন বিশেষজ্ঞ কমিটি। প্রাথমিক রিপোর্টে ইতিবাচক ইঙ্গিত মিলেছে।

অন্যদিকে, দেশীয় উদ্যোগেও এগোচ্ছে গবেষণা। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ  এবং প্যানাসিয়া বায়োটেক যৌথভাবে তৈরি করেছে ‘ডেঙ্গু অল’ নামের টিকা, যা বর্তমানে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। প্রায় ১০ হাজার মানুষের উপর এই টিকার প্রভাব যাচাই করা হচ্ছে।

গবেষকদের দাবি, এই টিকাগুলি ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন—DENV-1 থেকে DENV-4—এর বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। ফলে টিকা এলে গুরুতর ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমবে। যদিও চূড়ান্ত অনুমোদনের আগে আরও তথ্য বিশ্লেষণ জরুরি।  

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি