মধ্যপ্রদেশে মূক ও বধির কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মূক ও বধির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের শাহদোল জেলায় ১৭ বছর বয়সী শ্রবণ ও বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অঞ্জুলতা পাটলে জানিয়েছেন, মেয়েটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ  এক জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

কোতোয়ালি থানার ইনচার্জ রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মেয়েটির মা বাইরে থাকাকালীন অভিযুক্ত মেয়েটির বাড়িতে গিয়েছিল। সেই সময় ওই ১৭ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত। জানা গিয়েছে,  মেয়েটির মা আচমকাই লক্ষ করে  ধর্ষিতার মধ্যে অস্বাভাবিক আচরণ। তারপরেই  মা বুঝতে পারেন তাঁর মূক ও বধির মেয়েটি ধর্ষণের শিকার হয়েছেন। এরপরেই মা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের ধারায় দায়ের হয়েছে মামলা। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । তাঁর সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত । বর্তমানে ওই ধর্ষিতা কিশোরী বাড়িতেই চিকিৎসায় রয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে কিশোরীর পরিবারের কাছে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়