আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘টিফিনে রুটি আর চিনি এনো’, ক্লাসরুমে শিক্ষিকার পদক্ষেপে মুগ্ধ নেটপাড়া

নিজস্ব প্রতিনিধি: শিশুরা যখন টিফিনে কে কী এনেছে তা নিয়ে অনবরত প্রতিযোগিতা করে, তখন এক সরকারি স্কুলের ছাত্র তার সরলতা দিয়ে সকলের মন জয় করল। তার টিফিন বাক্স খোলার পর দেখা গেল, তাতে শুধু রুটি আর চিনি রয়েছে। কিন্তু তার  শিক্ষিকা সেটিকে একটি ‘রাজকীয়’ খাবারে রূপান্তরিত করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে যা এক মুহূর্তে ধনী-গরীরের মধ্যে বিভেদ ভেঙে দিয়েছে। যেখানে দেখা গিয়েছে এক নিষ্পাপ শিশু তার টিফিন বাক্সে শুধু শুকনো রুটি আর চিনি নিয়ে গিয়েছে। এযুগে যেখানে শিশুদের টিফিনে শুধু রুটি-চিনির কথা ভাবাই যায় না  সেখানে উপস্থিত শিক্ষক শিশুটিকে বিব্রত না করে এমন কিছু করেন যা দেখে পুরো শ্রেণীকক্ষ হাততালিতে ফেটে পড়ে। এই ঘটনা শুধু খবর নয় বরং মানবতার সুন্দর পরিচয়।

যে যুগে শিশুরা পিৎজা, বার্গার ও পাস্তা নিয়ে মেতে থাকে, সেই যুগে একটি ছোট্ট শিশুর সাধারণ টিফিন বক্স ইন্টারনেটে ঝড় তুলেছে। এক নিষ্পাপ শিশু স্কুলে এসেছিল, কিন্তু তার টিফিন বক্সে শাহী পনির বা পরোটা ছিল না, পরিবর্তে ছিল একটি বড় রুটি আর সামান্য চিনি। তাঁর বাবা-মায়ের জন্য সেই মুহূর্তে সম্ভবত এটাই ছিল সন্তানের পেট ভরানোর জন্য সেরা টিফিন। যখন শ্রেণিশিক্ষক শিশুটির টিফিন বক্সের দিকে নজর দেয় তখন পরিস্থিতি বদলে যায়। সাধারণত, এমন পরিস্থিতিতে শিশুরা হীনমন্যতায় ভোগে, কিন্তু উপস্থিত শিক্ষক এমনভাবে পরিস্থিতি সামাল দেন যে সকলে মুগ্ধ হয়। তিনি শিশুটির দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, “ওয়াও!” এরপর তিনি পুরো ক্লাসকে দিয়ে তার জন্য হাততালি দেওয়ান। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Up2Date India (@up2date.ind)

শিক্ষিকা ওই শিশুর পাশে দাঁড়িয়ে  পুরো ক্লাসকে খুব ভালোবাসার  সঙ্গে বুঝিয়ে বললেন খাবারটা কতটা সুস্বাদু ছিল। তিনি অন্য  ছাত্রদের জিজ্ঞাসা করেন, “কাল বাড়ি থেকে কে রুটি আর চিনি নিয়ে আসবে?”  শিক্ষিকার এই কথা শুনে সমগ্র  ক্লাস আনন্দের সঙ্গে হাত তুলে জানায় সকলেই এই টিফিন আনবে।  মুহূর্তের মধ্যে, শিক্ষিকা সেই নিষ্পাপ শিশুটির মনে এমন আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন যে তার মুখের হাসি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিল। up2date.ind অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। অনেকেই বলছেন, “ইশ, যদি প্রত্যেক স্কুলে এমন একজন শিক্ষিকা থাকতেন, যিনি পুঁথিগত জ্ঞানের ঊর্ধ্বে উঠে মানবতা ও সমতার আসল শিক্ষা দিতে পারতেন।” ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ  মন্তব্য করেছেন। তাঁরা সবাই মনে করেন, শিক্ষিকাটি অসাধারণ। তাঁরা বলেন, একজন শিক্ষক কেমন হওয়া উচিত, তিনি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শুধু পাঠদানই করছেন না বরং মূল্যবোধও শেখাচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ