চরম গরমে ফুটছে দিল্লি-পঞ্জাব-রাজস্থান, ভাতিন্ডায় পারদ ছুঁল ৪৭.৬ ডিগ্রি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে গরম। গরমে রীতিমতো সেদ্ধ হওয়ার জোগাড় পঞ্জাব ও রাজস্থানে। মঙ্গলবার (১০ জুন) পঞ্জাবের ভাতিন্ডায় পারদ ছুয়েছে ৪৭.৬ ডিগ্রি। পশ্চিম রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তার মধ্যেই রাজস্থান-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। আগামী তিনদিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে।

ভারতীয় মৌসম ভবনের আবহবিদ নরেশ কুমার জানিয়েছেন ‘গত কয়েকদিন বৃষ্টির দেখা না মেলাতেই পরিস্থিতির অবনতি ঘটেছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে অ্যান্টি সা্ইক্লোনিক সার্কুলেশনের কারণে তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে চলে গিয়েছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাংশ ও রাজস্থানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিনে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের একাংশে সামান্য বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না।’

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব রাজস্থানের কোটায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার সিরসাতে ৪৬।২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।। দিল্লির সফরদগঞ্জে ৪৩.৮ ডিগ্রি, লোধি রোডে ৪৩.৬ ডিগ্রি, পালমে ৪৪.৬ ডিগ্রি, আয়ানগরে ৪৫.৫ এবং রিজ এলাকায় ৪৫ ডিগ্রি ছুঁয়েছে পারদ। গত রবিবার থেকেই রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষ রাস্তায় বেরলোই গলদঘর্ম হয়ে পড়ছেন। অনেকেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন। পারতপক্ষে জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোচ্ছেন না।

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত