ইস্তফা দিলেন হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ইস্তফা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন যখন ইস্তফা দেন, তখন রাজভবনে উপস্থিত ছিলেন ইডি আধিকারিকরা। হেমন্ত সোরেনের জায়গায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক দলের নেতা চম্পই সোরেনকে বেছে নেওয়া হয়েছে। বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে সেই কথা জানানো হয়েছে। ফলে ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পই সোরেন। উল্লেখ্য, হেমন্ত সোরেনের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ রয়েছে। 

এদিন সাড়ে আটটা নাগাদ রাজভবনে পৌঁছলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেন হেমন্ত সোরেন। এর আগে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস বিধায়করা যান রাজভবনে। কিন্তু সবাইকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মাত্র পাঁচ জনকে রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। এদিন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেই বিধায়করা যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে।

এর আগে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়করা একসঙ্গে বৈঠকে বসে তাঁদের পরবর্তী নেতা বেছে নেন। সেইসময়ই চম্পই সোরেনের নাম উঠে আসে। চম্পই সোরেন ঝাড়খণ্ড টাইগার হিসাবে পরিচিত। একটা সময়ে অর্জুন মুণ্ডা সরকারে ছিলেন চম্পই সোরেন। এর আগে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের নাম নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু কল্পনা সোরেনকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হিসাবে নির্বাচিত করা হয়নি। যেহেতু ঝাড়খণ্ডের পরবর্তী নির্বাচনের সময়সীমা এক বছরের কম রয়েছে, তাই উপনির্বাচনের কোনও সুযোগ নেই। ওয়াকিবহাল মহলের মতে, যেহেতু সময় কম রয়েছে, তাই কল্পনা সোরেনের বিধায়ক হিসাবে উপনির্বাচনে নির্বাচিত হওয়ার কোনও সুযোগ নেই।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে