প্রেমিকার উপরে অভিমান করে ৪০ ফুট উঁচু হাইটেশন বিদ্যুতের খুঁটিতে চড়ে বসল যুবক, তার পর….

প্রেমিকার উপরে অভিমান করে ৪০ ফুট হাই টেনশন বৈদ্যুতিক খুঁটিতে উঠে বসলেন যুবক, একেই না বলে একেবারে হাই ভোল্টেজ প্রেম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! প্রেমিকার উপরে অভিমান করে ৪০ ফুট হাই টেনশন বৈদ্যুতিক খুঁটিতে উঠে বসলেন যুবক, একেই না বলে একেবারে হাই ভোল্টেজ প্রেম। আসলে প্রেমে মেয়েরা একটু নট্যাঙ্কি হয়, তা জানা কথাই! কিন্তু তা বলে প্রেমিকাকে মানাতে হাই টেনশন বৈদ্যুতিক খুঁটিতে চড়ে বসবেন প্রেমিক? তাও সম্ভব? হ্যাঁ, এবার এটাই হল উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। যেখানে প্রেমিকার রাগ ভাঙাতে মৃত্যুকেও ভয় পেলেন না যুবক! যদিও যুবকের এই ধরনের কাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

তবে পুরো ঘটনাটি দিনের আলোয় শুরু হয়েছিল এবং মধ্যরাত ২টা পর্যন্ত চলেছিল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। তবে যুবকের এই নাটকের সঙ্গে সিনেমার গল্পের মিল দেখানো কোনও দরকার নেই। সিনেমায় হয়তো ছাদ থেকে নায়িকার ভালোবাসা পাওয়ার জন্যে নায়কের এমন নাটক দেখানো হয়েছে। কিন্তু বৈদ্যুতিক তারে চড়ে বসার মতো সাহস দেখানো হয়না। কিন্তু এক্ষেত্রে যুবকের নাটক ব্যতিক্রম। যুবকটির নাম অঙ্কিত সিং। জানা গেছে, অঙ্কিত তার মাসির সঙ্গে দেখা করতে উসরাইনা গ্রামে এসেছিলেন।

জানা গিয়েছে, প্রেমিকার উপর বিরক্ত হয়েই এক যুবক ৪০ ফুট উঁচু ট্রান্সমিশন লাইনে উঠে পড়েছিল। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার (২ জুন)। এই ভয়াবহ ঘটনাটি গোটা উসরাইনা গ্রামে ব্যাপক উত্তেজনা ফেলে দিয়েছিল। এমনকী এই হাই-ভোল্টেজ নাটকীয়তা দেখতে ঘটনাস্থলে গ্রামবাসীদের বিশাল ভিড় জড়ো হয়েছিল। যদিও যুবকের কোনও ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পাগল প্রেমিককে নিচে নামাতে সফল হয়। ততক্ষনে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে যুবকটি কেন নিজের জীবনকে ঝুঁকিতে ফেলল তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী