কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হিমাচল প্রদেশে ফিরল পুরনো পেনশন স্কিম

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল পুরনো পেনশন নীতি চালুর দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: কথা রাখলেন হিমাচল প্রদেশের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। রাজ্যে ফের চালু হল পুরনো পেনশন নীতি। যার ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক হাজার সরকারি কর্মচারি ও শিক্ষক। আজ শুক্রবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে পুরনো পেনশন নীতি ফিরিয়ে আনার সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের শেষে এ সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। 

মোদি সরকার ক্ষমতায় আসার পরেই নয়া পেনশন নীতি ঘোষণা করে। তাতে বলা হয়,  ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পর চাকরি শুরু করেছেন, তাঁরা নয়া পেনশন পদ্ধতির আওতায় পড়েন। তবে কোনও রাজ্যে ন্যাশনাল পেনশন স্কিম চালু করা হবে কি না, সংশ্লিষ্ট রাজ্য সরকার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ন্যাশনাল পেনশন স্কিম অর্থা‍ৎ নয়া পেনশন নীতির সঙ্গে পুরনো পেনশন নীতির প্রধান  পার্থক্য হল, সরকার ডি এ ঘোষণা করলেও ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় পেনশনের কোনও হেরফের হয় না।  কারণ, ন্যাশনাল পেনশন স্কিমের নিয়ম হল, কর্মীরা এই পেনশন স্কিমে  বেতন ও ডিএ থেকে ১০ শতাংশ প্রদান করে। সরকার দেয় ১৪ শতাংশ। এরপর অবসরের সময় কর্মীদের মোট জমা হওয়া আমানতের অন্তত ৪০ শতাংশ অ্যানুইটি হিসেবে ক্রয় করতে হয় যা পেনশন প্রদান করবে আজীবন। আর বাকি অর্থাৎ সর্বোচ্চ ৬০ শতাংশ জমা থাকা টাকা কর্মীরা তুলে নিতে পারে। 

পুরনো পেনশন ব্যবস্থায় যে নিয়ম ছিল, সেটির আর্থিক সুবিধা অনেক বেশি। সরাসরি অবসরের সময় যে বেতন পাওয়া যেত, তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যেত। পাশাপাশি ৪০ শতাংশ কম্পিউটেশনের সুযোগ ছিল। ১৫ বছর পর অর্থাৎ ৭৫ বছর বয়সে অবসরের সময় কম্পিউট করা অর্থ আবার ফেরত পাওয়া যায়। ৮০ বছর বয়স হলে পেনশন ২০ শতাংশ বেড়ে যাওয়ার নিয়ম ছিল।

গত বিধানসভা ভোটে পাহাড়ি রাজ্যে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল পুরনো পেনশন নীতি। কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে রাজ্যে ক্ষমতায় এলে পুরনো পেনশন নীতি চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ কংগ্রেসের কথাতেই বিশ্বাস রেখেছিলেন।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা