চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাম মন্দির উদ্বোধনের দিন রাহুলকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ বন্ধের আর্জি হেমন্ত বিশ্বশর্মার

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। এবার সেই যাত্রায় হস্তক্ষেপ করল অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। নিরাপত্তার কারণ দেখিয়ে ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন পদযাত্রা বন্ধের জন্য রাহুল গান্ধীকে আর্জি জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

রবিবার হেমন্ত বিশ্বশর্মা বলেন,’ ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের দিন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তা। আর সেই সকল এলাকা দিয়েই যাবে রাহুল গান্ধীর পদযাত্রা। তাই ওই দিন পদযাত্রা বন্ধ রাখার জন্য আর্জি জানান হয়েছে । তবে রাহুল ২২শে জানুয়ারির পর ওই এলাকা থেকে পদযাত্রা করতে পারবেন।‘

গত ১৪ই জানুয়ারি থেকে মণিপুর থেকে ৬,৭০০ কিলোমিটার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। দেশের মৌলিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু হল এই যাত্রার মূল লক্ষ্য। এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বইয়ে।রাহুলের এমন যাত্রা এই প্রথম নয় এরআগেও ‘ভারত জোড়ো যাত্রা’ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। টানা পাঁচ মাস ধরে ভারত জোড়ো যাত্রা করে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন কংগ্রেস নেতা। তবে এবারের যাত্রা শুরুতেই হামলার কবলে পড়ে যুব কংগ্রেসের গাড়ি। আর তারপরেই ২২ শে জানুয়ারি অসমে যাত্রা বন্ধের আর্জি জানাল হেমন্ত বিশ্বশর্মা।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ