বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর প্রাপকদের স্কুটার বিলি

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি : মেধাবী পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ দিতে বিরাট সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়াদের স্কুটি দিল হেমন্ত বিশ্বশর্মার সরকার। সোমবার ১১ হাজার ২৫০ জনের হাতে তুলে দেওয়া হয়েছে স্কুটারের চাবি।

জানা গিয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২৪-২৫ পর্যন্ত রাজ্য সরকার মেরিট স্কিমের আওতায় স্কুটার দিয়েছে। প্রায় ১ লক্ষ ৮৬ হাজার ৪৪২ জন পড়ুয়াকে স্কুটি দেওয়া হয়েছে। এই স্কুটি দিতে খরচ হয়েছে ১ হাজার ৪৩ কোটি চাকা। হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, চিকিৎসক বনিকান্ত কাকতি মেরিট অ্যাওয়ার্ড প্রকল্পে পরিবর্তন আনা হয়েছে। এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যায় কমেছে। আগে ছিল ৪৮ হাজার ৬৭৩। এবার ১১,২৫০ জনে নেমেছে। তারমধ্যে ৬৮৬০ জন ছাত্রী। ৪৩৯০ জন ছাত্র। মেয়েদের জন্য রয়েছে নিজুত মইনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ ছাত্রী উপকার পেয়েছে। এবার ছেলেদেরও সেই সুযোগ দেওয়া হবে। তাঁদের পড়াশোনায় উৎসাহ দিতে নতুন পরিকল্পনা চালু হবে। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।

পড়ুয়াদের হাতে স্কুটার তুলে দেওয়ার সময়ে দুটি নিয়ম ভাল করে মনে করিয়ে দিয়েছেন। জানিয়েছেন, লাইসেন্স হাতে না পাওয়া পর্যন্ত স্কুটার চালানো যাবে না। পাশাপাশি স্কুটার চালানোর সময় অবশ্যই হেলমেট পড়তে হবে। নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকতে হবে। ইতিবাচক ভাবনাই আত্মবিশ্বাসকে দৃঢ় করবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতি হচ্ছে। অসমে ২৫টির বেশি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। এরমধ্যে ১৫টি মেডিক্যাল কলেজ চালু রয়েছে। ১০টি নির্মীয়মান বলে জানা যাচ্ছে।

 

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা