Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে,’ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই সাক্ষাৎকারে জানালেন অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ পেয়ে বাংলায় ক্ষমতাতে এসেছে বিজেপি। মাত্র ৮০ আসন পেয়ে এখন রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল। রীতি মেনে রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই রীতি মানছেন না তিনি। এখনও চেয়ার আঁকড়ে পড়ে রয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। এই ইস্যুতেই সরগরম রাজ্য রাজনীতি। সেই বিষয়ে মুখ খুলতে গিয়েই বিস্ফোরক দাবি করেন অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আরও পডুন: অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

আজ, মঙ্গলবার তিনি বলেছেন, ‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোটা দেশ তাঁর নিয়মে চলে না, ওনার কথাতে কিছুই হবে না। রাজ্যপাল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে, তারপরেই পদক্ষেপ নেবে। সময় পার হয়ে গেলেই ওনাকে বরখাস্ত করে দেবেন রাজ্যপাল।’ তিনি আরও বলেন, ‘জনাদেশ এসে গিয়েছে। ভোটের ফলাফল প্রকাশিত। এখন উনি বলছেন ১০০ আসনে কারচুপি করা হয়েছে। ওমার থেকে নাকি কেড়ে নেওয়া হয়েছে। তাহলে আমিও বলতে পারি কংগ্রেস আমার থেকে ১৯টি আসন ছিনিয়ে নিয়ে জিতেছে। আমার ১২৬ আসনে জয়ের কথা। এইসব কথার কোনও যুক্তি নেই। এইভাবে দেশ চলে না।’

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ, মঙ্গলবার মমতা বলেন, ‘আমরা হারিনি, কমিশন ও বিজেপি আঁতাত করে আমাদের হারিয়েছে। তাই পদত্যাগের কোনও প্রশ্নই নেই, কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত পাখি। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।’

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর