অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চেপে ‘চোর চোর’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে যাওয়ার ঘটনা ঘটছে পর পর। একের পর এক অভিযোগ আসছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিতে পারছে না। কারণ যারা এই ঘটনা ঘটাচ্ছে মঙ্গলবার বিকেল থেকে তারা সকলেই চলন্ত মোটরসাইকেলে থাকছেন। সোমবারও ভোট গণনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhay)কালীঘাটের বাড়ির সামনে কিছু মানুষ জড়ো হয়ে স্লোগান দিয়েছিলেন। কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তৎপর হয়ে ওঠায় যারা জড়ো হয়েছিলেন তাঁরা সেখান থেকে হঠে যান। কালীঘাটের অদূরে হরিশ মুখার্জী রোডের ২৩ পল্লীর একেবারে উল্টোদিকে অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’। তার বাড়ির সামনে রাস্তার অন্তত অর্ধেকটা জুড়ে ব্যারিকেড করে রেখেছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের একটি কুইক রেসপন্স টিমের (QRT)গাড়ি সেখানে সর্বক্ষণ থাকতো। ওই রাস্তা দিয়ে ব্যারিকেডের জন্য শুরু হয়ে গেছিল যানজট। ব্যস্ত সময় যান চলাচলে গতি মন্থর হয়ে পড়তো বলে অভিযোগ ছিল। সোমবার রাতে সেই ব্যারিকেড তুলে দেওয়া হয়।মঙ্গলবার সন্ধ্যা থেকে কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিমের গাড়ি উধাও হয়ে যায়। গুটি কয়েক কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দুজন জওয়ানকে সেখানে মোতায়ন করা হয়েছে। অভিষেকের বাড়ির সামনে যাতে কোন জমায়েত না হয় তার জন্যই এই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু চলন্ত গাড়ি থেকে যদি কেউ চিৎকার করে সেক্ষেত্রে পুলিশের কিছু করার নেই বলে মনে করছেন কর্তব্যরত পুলিশ অফিসাররা। তবে মঙ্গলবার রাতে ফের অভিষেকের বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয়। তবে বাড়ির সামনে ব্যারিকেড থাকলেও মঙ্গলবার দুপুর থেকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনে থেকে পুলিশি প্রহরা সরিয়ে নেওয়া হয়েছে।

ওই এলাকায় এতদিন কড়া পুলিশই নিরাপত্তা বেষ্টনী ছিল। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ,ক্যামাক স্ট্রীটে মিছিল করার অনুমতি ছিল না পুলিশের। হাইকোর্টের অনুমতি নিয়ে ক্যামাক স্ট্রীটে মিছিল করতে হয়েছিল চাকরিপ্রার্থীদের। সেই ক্যামাক স্ট্রিটে(Camac Street) পুলিশি নিরাপত্তা সমস্তটাই তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গলি থেকেও যন্ত্র চালিত ‘সিজারস ব্যারিকেড’ তুলে নেয় পুলিশ। এতদিন তৃণমূল নেত্রীর বাড়ির দিকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি থাকতো ।পরিচয় জানতে চাওয়া হতো। কি কাজ? কার সঙ্গে দেখা করবেন? নানা প্রশ্ন করতেন মুখ্যমন্ত্রীর পাড়ায় নিরাপত্তায় দায়িত্বে থাকা সাদা পোশাকের পুলিশকর্মীরা। মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরও বাড়ি থেকে বার হওয়ার সময় পকেটে বা ব্যাগে আধার কার্ড(Adhar Card) রাখতে হত। মঙ্গলবার সকাল থেকে সেই বন্দোবস্তে ঢিলেমি করে দেওয়া হয়। সর্বসাধারণের চলাচলে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ওই গলিতে পুরোপুরি সমস্ত ধরনের ব্যারিকেড মুক্ত করে দেওয়া হয়।

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসের শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা