আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ‘হামলা’, ছিঁড়ে ফেলা হল পতাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভুর গ্রেফতারির আঁচ এসে পড়ল এপারেও। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা চালায় ক্ষুব্ধ জনতা। দূতাবাস দফতরে থাকা বাংলাদেশের জাতীয় পতাকাও টেনে নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। ওই হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। হামলার ঘটনাকে অনাকাঙ্খিত আখ্যা দেওয়া হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের রক্ষা কর্তা চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় গ্রেফতারির পরেই শুরু হয়েছে হিন্দুদের উপরে বেলাগাম সন্ত্রাস। গত এক সপ্তাহ ধরে হিন্দুদের মন্দির, বাড়ি-ঘরে হামলার পাশাপাশি সংখ্যালঘু সাংবাদিক, আইনজীবীদের নামে মিথ্যা মামলা দায়ের চলেছে। এমনকি মঙ্গলবার চিন্ময় প্রভুর জামিন শুনানি রুখতে হিন্দু আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আর ওই খবরেই পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা-সহ বাঙালি অধ্যুষিত রাজ্যগুলিতে উত্তেজনা চরমে পৌঁছেছে। হিন্দু নির্যাতনের পথে নেমেছে একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশে থাকা হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব হয়েছেন অনেকে।

এদিন চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের তরফে আগরতলার কুঞ্জবন রোডে বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে সভা ডাকা হয়েছিল। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। আর ঠিক তখনই বাইরে থাকা বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে। পরে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর