‘ছোট খাটো ঘটনা হয়েই থাকে’, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে অসংবেদশীল মন্তব্য যোগীর মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নানের সময় ঘটা পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ পুণ্যার্থী। গুরুতর জখম হয়েছেন আরও ৬০ জন। পরিজনকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন নিহতদের পরিবারের সদস্যরা। অথচ ওই মর্মান্তিক ঘটনাকেই ব্যঙ্গ করেছেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য সঞ্জয় নিষাদ। বুধবার (২৯ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসংবেদনশীল মন্তব্য করে বলেন, ‘যেখানে কোটি-কোটি মানুষের ভিড়। সেখানে এমন ছোটখাটো ঘটনা ঘটতেই পারে।’ যোগীর মন্ত্রীর এমন অসংবেদনশীল মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

মৌনী অমাবস্যা উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে হাজির হয়েছিলেন কয়েক কোটি ভক্ত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত থেকেই ত্রিবেনী সঙ্গমের তীরে ভিড় জমিয়েছিলেন তঁরা। ভিড়ের চাপে মেলাপ্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে যায়। মঙ্গলবার মাঝরাত থেকেই বহু পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ভিড় করতে শুরু করেন। রাত ২টো নাগাদ ‘অমৃত স্নান’-এ অংশ নিতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় অনেকেই ভারসাম্য বজায় রাখতে না পেরে মাটিতে পড়ে যান।   ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। অনেকেই পায়ের তলয় পড়ে মারা যান। আর্ত চি‍ৎকারে ভারী হয়ে ওঠে ত্রিবেনী সঙ্গমের তীর।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে মেলাপ্রাঙ্গনে থাকা উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে ন যায় তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রয়াগরাজমুখী সড়ক বন্ধ করে দেয় পুলিশ। প্রথমে পুলিশের তরফে বেসরকারিভাবে জাননো হয়েছিল, পদপিষ্টের ঘটনায় ১০ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। যদিও ঘটনার সময়ে ত্রিবেনী সঙ্গম তীরে হাজির পুণ্যার্থীরা তা মানতে রাজি হননি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন, মৃতের সংখ্যা আরও বেশি। শেষ পর্যন্ত দুর্ঘটনার ১৬ ঘন্টা বাদে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল, পদপিষ্টের ঘটনায় ৩০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৬০ জন।

ইতিমধ্যেই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে মৃতদের পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগামিকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রয়াগরাজে যাবেন রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। পদপিষ্টের ঘটনাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক হিসাবে আখ্যা দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে সান্ত্বনাও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার কথা বলতে গিয়ে এক সময়ে কেঁদেও ফেলেন তিনি।    

বিয়ের ছয় মাসের মধ্যে বাবা হলেন জুবিন ন্যটিয়াল, পুত্র না কন্যা কী এল গায়কের স্ত্রীর কোলে?

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা