চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন তেহরিকে-ই-হুরিয়তকে নিষিদ্ধ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী দল তেহরিক-ই-হুরিয়তকে (টিইএইচ)  নিষিদ্ধ ঘোষণা করলেন। রবিবার  তেহরিক-ই-হুরিয়তকে (টিইএইচ) দলের বেআইনি কার্যকলাপকে ‘বেআইনী সমিতি’  বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অমিত শাহ বলেন, “তেহরিক-ই-হুরিয়ত  জম্মু ও কাশ্মীর (টিইএইচ)কে ইউএপিএ-র অধীনে একটি ‘বেআইনী সংগঠন’।“  শুধু তাই নয় জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য নিষিদ্ধ কার্যকলাপে জড়িত এই সংগঠনটি। এই গোষ্ঠীটি জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়ার জন্য ভারত বিরোধী প্রচার এবং সন্ত্রাসী কার্যকলাপ চালাতে দেখা  গিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনও ব্যক্তি বা সংগঠন ভারতবিরোধী কার্যকলাপে জড়িত থাকলে তা অবিলম্বে প্রতিহত করা হবে। তাইজন্যই নিষিদ্ধ করা হয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী দল তেহরিক-ই-হুরিয়তকে (টিইএইচ) দলকে। পাঁচ বছরের জন্য তেহরিক-ই-হুরিয়তকে (টিইএইচ) দলকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয় এর আগে গত ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু কাশ্মীরের মুসলিম লীগকে  আগামী পাঁচ বছরের জন্য ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল। তবে এদিন জম্মু ও কাশ্মীর থেকে  তেহরিক-ই-হুরিয়তকে (টিইএইচ) দলকে নিষিদ্ধ করার পর এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ