নাগপুরে অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৮ জন নিহত

মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫ জন মারা গিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ৭ জন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০.৩০ মিনিট নাগাদ নাগপুরের কাছে ওই অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনক সঞ্জয় কোলতে। ইতি মধ্যেই উদ্ধারকারী দল ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণে আটকে পড়া জীবিতদের সন্ধান করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলকর্মীদের গাড়িও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনাটি সমগ্র অঞ্চল জুড়ে শোকের ছায়া পড়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের আওয়াজ ৫ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছে। এবং বিস্ফোরণের পর পুরো জায়গাটি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। ইতিমধ্যেই দূর থেকে তোলা ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷

এই মূহুর্তে জরুরী উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজার চেষ্টা করছেন। তবে এই বিস্ফোরণে আরও হতাহতের সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের সময় একটি ছাদ ধসে পড়ে যায়। যে কারণে কমপক্ষে ১২ জন লোক আটকে পড়েছে। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকার্য চলছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি