আরব সাগর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক

তখনই মাঝসমুদ্রে সন্দেহজনক দুটি ট্রলার নজরে পড়ে পাইলটের। সঙ্গে সঙ্গে ওই দুই ট্রলারের অবস্থান জানানো হয় উপকূলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় নৌসেনার অভিযানে এবার আরব সাগর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন খবরের ভিত্তিতে সম্প্রতি আরব সাগরে অভিযান চালায় ভারতীয় নৌসেনা। সেই অভিযানে শ্রীলঙ্কার দুটি মাছ ধরার ট্রলার থেকে অন্তত ৫০০ কেজি ক্রিস্টাল মেথ বাজেয়াপ্ত হয়েছে। সেনা সূত্রে জানা যাচ্ছে, গত ২৪ ও ২৫ নভেম্বর উদ্ধার হয়েছে এই বিপুল মাদক।শ্রীলঙ্কার নৌসেনার দেওয়া তথ্যের ভিত্তিতে আরব সাগরে অভিযানে নামে নৌসেনার দুটি বিমান।

তখনই মাঝসমুদ্রে সন্দেহজনক দুটি ট্রলার নজরে পড়ে পাইলটের। সঙ্গে সঙ্গে ওই দুই ট্রলারের অবস্থান জানানো হয় উপকূলে। সেইমতো ঘটনাস্থলে পৌঁছয় নৌসেনার জাহাজ। সন্দেহভাজন ওই ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫০০ কেজি ‘ক্রিস্টাল মেথ’ মাদক। যার বাজারমূল্য কয়েকশো কোটি টাকা। মাদক পাচারকারী ওই দুই ট্রলার, মাদক-সহ অভিযুক্তদের শ্রীলঙ্কার নৌসেনার হাতে তুলে দিয়েছে ভারত।উল্লেখ্য, জলপথে এভাবে মাদক পাচারের চেষ্টা অবশ্য প্রথমবার নয়। এই ধরনের পাচারে মূলত জলপথকেই ব্যবহার করে পাচারকারীরা। বঙ্গোপসাগর এবং আরব সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যে নৌকা, ট্রলার বা জাহাজ নামে, সেগুলিকে ব্যবহার করে চলে মাদক পাচার চক্র।

গত ২৩ নভেম্বর আন্দামানে প্রায় ৬ হাজার কোটি মাদক বাজেয়াপ্ত করে উপকূলরক্ষীবাহিনী। পোর্ট ব্লেয়ার থেকে ১৫০ কিলোমিটার দূরে বারেন দ্বীপের কাছে মৎস্যজীবীদের ট্রলারে তল্লাশি অভিযান চালিয়ে দুই কেজি করে ওজনের ৩ হাজার প্যাকেট ‘মেথাফেটামাইন’ মাদক বাজেয়াপ্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে এর বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর