চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সারোগেসির দ্বারা সন্তানের জন্য স্ত্রীর অনাপত্তি চাইতে হাইকোর্টের দ্বারস্থ স্বামী

নিজস্ব প্রতিনিধিঃ আইনের খাতায় তাঁরা এখনও স্বামী স্ত্রী। বিবাহবিচ্ছেদের আপিল করলেও এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। দুজনেই বিচ্ছিন্ন থাকেন। এমতাবস্থায় সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার জন্য স্ত্রীর থেকে অনাপত্তির শংসাপত্র চাইতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বামী। তবে দিল্লি হাইকোর্ট এই আবেদন খারিজ করে দেয়।    

৫৪ বছর বয়সী ব্যক্তি আবেদনে জানিয়েছিলেন,  তাঁর বয়স বাড়ার কারণে এবং বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লাগবে তাই তাঁর বংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারোগেসির মাধ্যমে একটি সন্তান নেওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।  

বিচারপতি সুরেশ কুমার কাইতের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, বিবাহ টিকে থাকার সময় সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার স্বামীর অভিপ্রায় বোঝা কঠিন।  এটি কেবল দম্পতির জন্যই নয়, সন্তানের জন্যও অযাচিত জটিলতার কারণ হতে পারে।

সারোগেসি (নিয়ন্ত্রণ) আইন ২০২১ অনুযায়ী , যদি একজন ব্যক্তি সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করতে চান তাহলে অনুসরণ করার জন্য একটি বিরাট পদ্ধতির বিধান করে।  বর্তমান ক্ষেত্রে, মহিলা তাঁর স্বামীর আবেদন প্রত্যাখ্যান করেছেন। এই আইনের অধীনে শিশুটিকে মহিলার দ্বারা ওই দম্পতির কাছে হস্তান্তর করতে হবে। দম্পতিকে যথাক্রমে ২১ বছরের পুরুষ এবং ১৮  বছরের নারীকে আইনত বিবাহিত হতে হবে।

মামলাকারী সারোগেসি (নিয়ন্ত্রণ) আইন ২০২১ অনুযায়ী আপিল করা হয়নি। তাই এই আবেদন খারিজ করা হয়। বিবাহ বিচ্ছেদের আবেদন শুধুমাত্র ২০২২ সালে দাখিল করা হয়েছে। এক্ষেত্রে বিবাহবিচ্ছেদের জন্য দীর্ঘ সময় লাগতে পারে এই যুক্তি হয়না। তিনি বিবাহবিচ্ছেদের আবেদনের দ্রুত নিষ্পত্তি চাইতে পারেন বলেই অভিমত বিচারকের।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ