সর্বনাশ! রেগে গিয়ে স্ত্রীর ঠোঁট কামড়ে ক্ষতবিক্ষত করল স্বামী, পড়ল ১৬ টি সেলাই

Share:

নিজস্ব প্রতিনিধি :  রেগে গিয়ে স্ত্রীর ঠোঁট কামড়ে ধরল স্বামী। রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে ভর্তি করানো হল স্ত্রীকে। ক্ষতস্থানে ১৬ টি সেলাই করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা জেলায়। পারিবারিক কলহের জেরে স্ত্রীর প্রতি এমন নির্মম আচরণ করেছে স্বামী। ঘটনাস্থল থেকে পলাতক অভিযুক্ত।

ইতিমধ্যেই তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। নির্যাতিতার অভিযোগ তার উপর অমানবিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। তার স্বামী, শাশুড়ি ও ভাসুরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই মহিলা।ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতকের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ।

ওই মহিলা লিখিত অভিযোগে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় তার স্বামী ঘরে এসেই মারধর শুরু করে। সে তখন তার স্বামীকে শান্ত হতে অনুরোধ করে। কিন্তু তার স্বামী ওরফে বিষ্নু রেগে গিয়ে তার ঠোঁট কামড়ে ধরে। বাড়িতে উপস্থিত তার ননদ বাধা দিতে এলে তাকেও মারধর শুরু করে বিষ্নু। এই ঘটনায় নীরব দর্শক থাকে তার শ্বাশুড়ি ও ভাসুরেরা। উল্টে নালিশ করতে গেলে প্রচন্ড মারধর করা হয় তাকে। এদিকে নির্যাতিতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় তার বাবা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হয়েছে ওই মহিলা। ঠোঁটে ১৬ টি সেলাই পড়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।  

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা