সাত মাসের গর্ভবতী স্ত্রী আচমকাই উধাও, রহস্যের গন্ধ পেতেই হাইকোর্টের দ্বারস্থ স্বামী

তাঁর সন্দেহ, তাঁর স্ত্রী সমকামী সঙ্গী অর্থাৎ আর একটি বান্ধবীর সঙ্গেই পালিয়েছে। বিয়ের আগেও তাঁর স্ত্রীর সঙ্গে সমকামী মেয়েটির সম্পর্ক ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাঞ্চল্যকর ঘটনা! সমকামী প্রেমিকার সঙ্গে পালাল ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, স্ত্রীকে ফিরে পেতে হাইকোর্টে দ্বারস্থ হলেন স্বামী। কী কাণ্ড! অবাক লাগছে তো শুনতে? ভাবছেন কোনও পুরুষ সঙ্গী নয়, বরং মহিলা সঙ্গীর সঙ্গে পালাল স্ত্রী? এমনটাও হতে পারে! হ্যাঁ, ঘটনাটি গুজরাতের আহমেদাবাদের। নিখোঁজ স্ত্রীর খোঁজে স্বামী গুজরাত হাইকোর্টে হেবিয়াস কর্পাস পিটিশন দায়ের করেছেন। ব্যক্তির স্ত্রী আবার ৭ মাসের অন্তঃসত্ত্বা। আর এ অবস্থাতেই স্ত্রী পালিয়েছে।

তাঁর সন্দেহ, তাঁর স্ত্রী সমকামী সঙ্গী অর্থাৎ আর একটি বান্ধবীর সঙ্গেই পালিয়েছে। বিয়ের আগেও তাঁর স্ত্রীর সঙ্গে সমকামী মেয়েটির সম্পর্ক ছিল। তিনি অনেকবার তাঁর খোঁজও করেছিলেন। কিন্তু খুঁজে পান নি। তাই রহস্যের গন্ধ পেতেই প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। কিন্তু পুলিশ খুঁজে না পেলে অবশেষে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ব্যক্তি। ২৩ ডিসেম্বরের মধ্যে পুলিশ এবং রাজ্য সরকারকে আবেদনকারীর স্ত্রীকে আদালতে হাজির করার নোটিশ দিয়েছে হাইকোর্ট।

এখন পুলিশ আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। নিখোঁজ মহিলার স্বামী আদালতেজানিয়েছেন, তাঁর স্ত্রী অক্টোবর মাসে বাড়ি থেকে বের হয়েছিলেন, আর ফিরে আসেন নি তিনি। এ ব্যাপারে চাঁদখেদা থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তাঁর স্ত্রীকে খুঁজে পায়নি। তাঁর সন্দেহ, ব্যক্তির স্ত্রী তাঁর ‘লেসবিয়ান’ সঙ্গীর সঙ্গে পালিয়ে গিয়েছে। আর ফিরে আসেননি। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। কোনও সমস্যা ছিল না। এমনকী তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরও বাড়িতে ছিলেন, কিন্তু হঠাৎ করে অক্টোবর মাসে কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে যান।

আগামী ফেব্রুয়ারিতে তাঁদের সন্তানের জন্ম হওয়ার কথা, কিন্তু তার আগেই স্ত্রী নিখোঁজ। এ প্রসঙ্গে চাঁদখেদা পুলিশ জানিয়েছে, অভিযোগ নথিভুক্ত করার পর পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছে এবং স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ওই ব্যক্তির কথাই ঠিক, তাঁর স্ত্রী সমকামী সম্পর্ক ছিল এবং এটি উভয় বন্ধুর পরিবারই বিষয়টি জানত।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর