​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

অবশেষে জল্পনা তীব্র হতেই গতকাল আপ ছেড়ে আনুষ্ঠানিকভাবে মোদি-শাহের শিবিরে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাতেই বিতর্ক তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডিগবাজি’ খেয়ে আপ থেকে বিতাড়িত হয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন রাঘব চাড্ডা। শুক্রবার (২৪ এপ্রিল) আপের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী। যা কিনা রাজনীতি মহলে রীতিমতো আলোড়ণ তুলেছে। গত মাসেই রাজ্যসভায় দলের উপনেতার পদ রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়েছে আপ। এরপর থেকেই রাঘব চাড্ডার আপ ছাড়ার গুঞ্জন আরও তীব্র হয়। কেননা মাস কয়েক ধরেই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল তরুণ এই রাজনীতিবিদের। আপের শীর্ষ নেতাদের সঙ্গে কোনও বৈঠকে তিনি উপস্থিত হচ্ছিলেন না। এমনকী আবগারি মামলায় মুক্তি পাওয়ার পরেও অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ শিসোদিয়ার সঙ্গে দেখা করেননি রাঘব চাড্ডা। বিজেপির বিরোধী অনেকেই দাবি করেছেন, রাঘব চাড্ডা আপের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এবার এই তর্ক-বিতর্কের আসরে যোগ দিলেন প্রখ্যাত অভিনেতা-রাজনীতিবিদ প্রকাশ রাজ।

সোশ্যাল মিডিয়ায় নিজের রাজনৈতিক মতামত প্রকাশের জন্য বরাবরই পরিচিত প্রকাশ রাজ। শনিবার (২৫ এপ্রিল) রাঘব চাড্ডাকে বিদ্রুপ করে একটি মিম শেয়ার করলেন এই প্রবীণ অভিনেতা। মিমটিতে লেখা ছিল, ‘আমি পুলিশ বাহিনী ছেড়ে দিচ্ছি, কারণ তাঁরা অপরাধ দমনের মূল নীতি থেকে সরে গিয়েছে। তাই আমি আসল গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের দলে যোগ দিচ্ছি, রাঘব চাড্ডি।’ এরপর অভিনেতা পোস্টার সঙ্গে কয়েকটি হাসির ইমোজিও জুড়ে দেন। অর্থাৎ পোস্টার মাধ্যমে অভিনেতা এটাই বোঝাতে চাইলেন যে, গুণ্ডাবাজি দুর্নীতির অভিযোগ এনে রাঘব আপ ছেড়েছেন, কিন্তু তিনি আরও বড় গুণ্ডার দলে যোগ দিয়েছেন। লজ্জাজনক বিষয়।

 

প্রকাশ রাজের টুইটটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ অভিনেতাকে কটাক্ষ করে লিখেছেন, ‘আরও কাঁদুন, প্রকাশুদ্দিন। গতকাল পর্যন্ত রাঘব চাড্ডা একজন মহান ব্যক্তি ছিলেন, কিন্তু হঠাৎ করেই রাঘব চাড্ডা অপরাধী হয়ে গেলেন। সবাই আপনার অপপ্রচার বুঝতে পারছে প্রকাশউদ্দিন।’ আরেকজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “এটাই কি সর্বভারতীয় অভিনেতাদের ভাষা…???” এদিকে ইউটিউবার ধ্রুব রাঠীও আপ ছাড়ার জন্যে রাঘব চাড্ডাকে ‘বিশ্বাসঘাতক বলেছেন। তিনি দাবি করেছেন, ইডি ও সিবিআই-এর ভয়েই রাঘব এএপি ছেড়েছেন। এদিকে প্রকাশ রাজকে আগামীতে জন নায়গন (তামিল), জি২ (তেলুগু), ভারাসানি (তেলুগু), স্পিরিট (তেলুগু), ফাদার (কন্নড়), এবং মিরাকল (তামিল) ছবিতে দেখা যাবে।

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে