‘Sorry মাম্মি-পাপা, আমি ভাল মেয়ে হতে পারিনি’, চিঠে লিখে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসাদ এখন সমস্ত প্রজন্মের কাছেই একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আত্মহত্যার প্রবণতা বাড়ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। এবার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করল এক দশম শ্রেনীর ছাত্রী। জানা গিয়েছে,  নিষ্ঠা গোস্বামী নামের ওই ছাত্রী ভিলাইয়ের সেক্টর ১০-এর শঙ্কর বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করতেন। তাঁর  বাবা অনিল গোস্বামী একজন সরকারি আইনজীবী এবং তার মা একজন সরকারি স্কুলের শিক্ষিকা।

জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে পড়াশোনা করার জন্য নিষ্ঠা তার ঘরে গিয়েছিলেন কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাইরে বের হননি। ঘটনার সময় বাড়িতে শুধু নাবালিকার ঠাকুমা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে সে বাইরে বের না হওয়ার কারণে  ঠাকুমা ভয় পেয়ে যান এবং  কিছু একটা গণ্ডগোল হয়েছে বলে আঁচ করেন।  তিনি দরজায় ধাক্কা দিলেও সাড়া কোনও সাড়া না মেলায়  খবর দেওয়া হয় ছাত্রীর বাবা-মাকে। খবর পেয়ে সকলে বাড়ি ছুটে গিয়ে দরজা খুলে ভেতর থেকে ছাত্রীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ ছাত্রীর মৃতদেহ হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  মৃত ছাত্রীর  কাছ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। সুইসাইড নোটে লেখা  রয়েছে, “দুঃখিত, মা এবং বাবা, আমি যে পদক্ষেপ নিচ্ছি তা ঠিক নয়, তবুও আমি আত্মহত্যা করছি। দয়া করে আমাকে ক্ষমা  করো। আমি  ভালো মেয়ে হতে পারিনি। দয়া করে আমার বোনের যত্ন নিও এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ  করো।” এই ঘটনার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মোহন নগর পুলিশ বর্তমানে মামলাটি তদন্ত করছে।  পরিবারের সদস্যরা বলছেন,  নিষ্ঠা কেন এত কঠোর পদক্ষেপ নিল সেটা কেউই বুঝতে পারছেন না। পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে হচ্ছে এবং মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে।

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার